NNTV
প্রকাশ : May 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘দ্য রয়্যালস সিজন ২’-এ নেই অভিনেত্রী ভূমি পেডনেকর

নেটফ্লিক্সে আবারও ফিরছে জনপ্রিয় সিরিজ 'দ্য রয়েলস' এর দ্বিতীয় পর্ব। তবে মিড-ডে-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজিটি দ্বিতীয় পর্বে থাকছেন না অভিনেত্রী ভূমি পেডনেকর। প্রথম সিজনের সমালোচনার জেরে এই প্রজেক্ট থেকে তাকে বাদ দেওয়া হয়ে থাকতে পারে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, শো-টি একটি ভিন্ন দিকে মোড় নেবে, যেখানে ঈশানের ঝলমলে প্রেমময় জীবনের চেয়ে পারিবারিক সম্পর্কের ওপর বেশি মনোযোগ দেওয়া হবে।

সিরিজটির সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র জানিয়েছে, প্রথম সিজনে ঈশান খট্টরের সঙ্গে ভূমির রোম্যান্স বড় জায়গা জুড়ে থাকলেও, পরের পর্বে নির্মাতারা রাজপরিবারের অন্দরের রাজনীতি এবং পারিবারিক জটিলতাকে বেশি গুরুত্ব দিতে চাইছেন। আমরা প্রথম সিজনটি একটি অমীমাংসিত প্রেমের সম্পর্কে শেষ করেছিলাম। এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভূমির সঙ্গে কোনো মতবিরোধও হয়নি। নির্মাতারা দ্বিতীয় সিজনে গল্পটিকে স্বাভাবিকভাবেই এগিয়ে যেতে দিচ্ছেন।

প্রথম পর্বের পর সমালোচনার মুখে পড়া পেডনেকার মিড-ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন। এই অভিনেত্রী বলেন, শোরগোল এতটাই বেড়ে গিয়েছিল যে, আমি আমার নিজের সৃজনশীল কণ্ঠস্বর আর শুনতে পাচ্ছিলাম না। যখন আপনাকে প্রতিদিন বলা হয়,আপনাকে আপনার নিজের মতো দেখতে লাগছে না, তখন তা আপনার ভেতরে প্রবেশ করতে শুরু করে। আমি অসাড় হয়ে গিয়েছিলাম।

প্রতিবেদন অনুসারে, ভূমি অন্যান্য প্রকল্পেও মনোযোগ দিচ্ছেন বলে জানা গেছে। অন্য একটি সূত্রের খবর অনুযায়ী, নেটফ্লিক্সের জন্য ইমরান খানের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনমূলক ছবিতে ভূমি তার বিপরীতে অভিনয় করতে চলেছেন। বর্তমানে গোপন রাখা এই প্রকল্পটি বেশ কিছুদিন ধরেই নির্মাণাধীন রয়েছে। তিনি 'দলদল ২'-এর কাজও শুরু করবেন বলে শোনা যাচ্ছে। যা সাম্প্রতিক বছরগুলোতে তার ক্রমবর্ধমান আকর্ষণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

প্রিয়াঙ্কা ঘোষ এবং নূপুর আস্থানা পরিচালিত 'দ্য রয়্যালস'-এ জিনাত আমান, সাক্ষী তানওয়ার, নোরা ফাতেহি, বিহান সামত, ডিনো মোরিয়া এবং মিলিন্দ সোমানের মতো একঝাঁক তারকা অভিনয় করেছেন। গত বছরের ৯ মে সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে যাত্রীবাহী বাসে আগুন

1

৭ রানে ৫ উইকেট, সাকিবকে টপকে নাসুমের রেকর্ড

2

পুলিশের ওপর সশস্ত্র হামলা গ্রেপ্তারকৃত আসামির

3

এইচএসসি ২০২৬: নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারিতে, মার্চে ফরম পূর

4

আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা

5

যুক্তরাজ্যে মসজিদে ছুরি-কুঠার নিয়ে ঢুকে আটক একজন

6

নতুন মন্ত্রিসভায় রয়েছেন তিন নারী সদস্য

7

হাদির জানাজায় অংশ নিতে লন্ডন থেকে ঢাকায় জামায়াত আমির

8

টানা পাঁচ দিন হতে পারে বজ্রবৃষ্টি

9

রামিসা হত্যা মামলায় আদালতে স্বজন-প্রতিবেশীদের সাক্ষীতে উঠে এ

10

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এলো ৫৭ হাজার টন গম

11

অপ্রচলিত মাদকে নতুন আতঙ্ক, ইয়াবার বিস্তার আরও ভয়াবহ

12

পটুয়াখালীতে বাংলা নববর্ষ বরণে ব্যতিক্রমী শোভাযাত্রা

13

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

14

নোয়াখালীতে ১২৬ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

15

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

16

শূন্য থেকে শুরু হবে,রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

17

কিংবদন্তি নাদালকে নিয়ে নির্মিত ডকুমেন্টারির পোস্টার প্রকাশ

18

ট্রাম্প বিলিয়ন ডলার সহায়তা দেবেন বাণিজ্যযুদ্ধে ক্ষতিগ্রস্ত

19

নারায়ণগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা

20