NNTV
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

কমিউনিস্ট পার্টির নেতা জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত চাঁদপুর–৩ আসনের প্রার্থী, চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য কমরেড মোঃ জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসার এ ঘোষণা দেন। চাঁদপুর–৩ আসনে মোট ০৯ জন প্রার্থীর মধ্যে কাস্তে মার্কার প্রার্থী কমরেড মোঃ জাহাঙ্গীর হোসেনসহ ০৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এক প্রেস ব্রিফিংয়ে কমরেড মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা, চরাঞ্চলবাসীর উন্নত চিকিৎসাসেবার ব্যবস্থা এবং শ্রমজীবী মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি আরও বলেন, শিক্ষা ও কাজের নিশ্চয়তা এই নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হওয়া উচিত। নির্বাচিত হলে দুর্নীতি, লুটপাট ও দলীয়করণ বন্ধে সংসদে সোচ্চার ভূমিকা রাখার অঙ্গীকার করেন তিনি। সম্মানিত ভোটাররা যদি তাকে ভোট দেন, তবে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সংসদে ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।
মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে উপস্থিত ছিলেন প্রার্থীর প্রস্তাবক তাহমিনা আক্তার সীমা, প্রার্থীর সমর্থক জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার এবং আয়কর উপদেষ্টা মোঃ আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কাউছার তপদার এবং শহর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম নূর।

মোঃ কামরুল ইসলাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ওয়ানডেতে ডাক পেলেন পেসার তানজিম সাকিব

1

৩ দিনেই শতকোটি পার করল ‘আওয়ারাপান টু’

2

মুন্সীগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

3

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬০ জন

4

‘সমুদ্রের বুক ছুঁয়ে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের কিছুই সরা

5

কোরআনের দৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত

6

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে নিহত ২১৯

7

গাইবান্ধার সুন্দরগঞ্জে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নি

8

যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’

9

ধানের শীষের জোয়ার বনাম রুমিন ফারহানার স্বতন্ত্র লড়াই।

10

মুন্সীগঞ্জে এক রাতে তিন উপজেলায় পৃথক অগ্নিকাণ্ড

11

৫ ফেব্রুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

12

ইন্দোনেশিয়া পাঠাচ্ছে গাজায় ৮ হাজার সেনা

13

চীন অতিরিক্ত শুল্ক আরোপ করলো গরুর মাংস আমদানিতে

14

মার্কিন টর্পেডোতে ডুবে গেল ইরানি যুদ্ধজাহাজ

15

রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে ১০ জন নিহত

16

মধ্যরাতে খুলনা নগরীতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

17

মৌলভীবাজারে মসজিদের ভেতর বৃদ্ধ খুন

18

মাচাদোর সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ আগামী সপ্তাহে

19

পটিয়ায় সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন

20