NNTV
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

পূবাইলে উল্টো পথের মাইক্রোবাস কেড়ে নিল মায়ের প্রাণ, আহত ২ শিশু

গাজীপুর মহানগরের পূবাইলে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের চাপায় আসমা আক্তার (৩৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই শিশু গুরুতর আহত হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে মিরের বাজার রেলক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা আক্তার মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডের করমতলা এলাকার সাবেক ছাত্রদল নেতা আরিফ দেওয়ানের স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্তানদের স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন আসমা আক্তার। মিরের বাজার রেলক্রসিং এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেট্রো ঘ-৫৩৯৫১৬ নম্বরের একটি দ্রুতগতির মাইক্রোবাস উল্টো পথে এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আসমা আক্তারের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা দুই শিশু গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঘাতক মাইক্রোবাসটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক মাইক্রোবাসটি আমাদের হেফাজতে রয়েছে। চালক পলাতক থাকলেও তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটা সৈকতে যুব সদস্যদের পরিচ্ছন্নতা অভিযান

1

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

2

ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

আবারও মা হতে চলেছেন নাটালি, বললেন ‘অলৌকিক ঘটনা’

5

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

6

ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের বিশেষ বার্তা

7

দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: ইকবাল হাসান মাহমুদ টুকু

8

সান্তোস দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করল

9

উত্তপ্ত ভারতের আসাম, সহিংসতায় নিহত ২

10

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, একজন চালক নিহত

11

বিএনপি প্রার্থীকে হুমকি নির্বাচন থেকে বিরত থাকার জন্য

12

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জব্দ ৭০ লাখ টাকা মূল্যের জাটকা

13

কুষ্টিয়ায় দুর্বৃত্তরা কেটে দিল কৃষকের পেঁয়াজের চারা

14

পাঁচ গুণ বেশি টাকা দিয়ে জুলাই জাদুঘরে ঢুকতে হবে !

15

যেভাবে হোয়াটসঅ্যাপের প্রতারণা থেকে বাঁচবেন

16

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর তারেক রহমানের

17

ইরানি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, আইআরজিসির পাল্টা

18

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

19

ধর্ষণ মামলায় অগ্রগতি নেই, অভিযুক্তের ডিএনএ না পাওয়ায় পরীক্ষা

20