NNTV
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন পরবর্তী সময়ে একটি অনলাইন পোর্টালের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে  আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ নামক একটি অনলাইন পোর্টালের বিরুদ্ধে চাঁদাবাজির ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও বিএনপি নেতা মোঃ মাসুম প্রধান বলেন, "বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৪ বছর নানা টালবাহানা শেষে গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অত্যন্ত আনন্দঘন পরিবেশে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যবসায়ী ভাইয়েরা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি ব্যবসায়ীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি, যা বর্তমানে দৃশ্যমান।"

​রাজনৈতিক পরিচয় ও ব্যবসার স্বচ্ছতা নিয়ে তিনি বলেন, "আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সাধারণ কর্মী। দলের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবা ও রাজনীতি করছি। রাজনীতির পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য আমি সৎভাবে ব্যবসা করি। কিন্তু একটি মহল নোংরা রাজনীতি ও প্রতিপক্ষ হিসেবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য 'সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ' নামের একটি ফেসবুক পেজ ও ফেক আইডি থেকে চাঁদাবাজির মিথ্যা প্রপাগাণ্ডা চালাচ্ছে।"

​তিনি আরও বলেন, "গার্মেন্টসের জুট ব্যবসার বিষয়ে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি একজন ব্যবসায়ী হিসেবে বৈধভাবে মালামাল ক্রয়-বিক্রয় করি। আমার নামে কোনো ভাউচার বা জোরপূর্বক অর্থ আদায়ের কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমি বিশ্বাস করি, সাংবাদিকতা জাতির বিবেক। তাই কোনো ভিত্তিহীন সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানের জন্য আমি সংশ্লিষ্ট সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানাচ্ছি।"

​সংবাদ সম্মেলনে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সুমন প্রধান বলেন, "নির্বাচনের জয়-পরাজয় থাকবেই, কিন্তু নির্বাচনের পর এমন মিথ্যা অপপ্রচার অত্যন্ত দুঃখজনক। আমরা এই ফেক আইডির নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

​এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম রাসেল বলেন, "মিথ্যা নিউজের মাধ্যমে ব্যবসায়িক পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রকৃত সাংবাদিকদের আহ্বান জানাবো, কারো প্ররোচনায় মিথ্যা তথ্য দিয়ে সম্মানহানি করবেন না।"

​পরিশেষে সভাপতি মোঃ মাসুম প্রধান বলেন, তিনি আইনগতভাবে এ ধরনের মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্ম

1

সপ্তম গণবিজ্ঞপ্তির পথে এনটিআরসিএ, ৬৮ হাজার শিক্ষক নিয়োগে আবে

2

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জন্য তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নি

3

আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে রাজপথে চলতে হচ্ছে : হাসনাত

4

রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মো

5

যৌন অপরাধী জেফরি এপস্টেইনে নথিতে বাংলাদেশের আইসিডিডিআরবি

6

দেশে খাদ্যশস্যের মজুদ ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন: খাদ্য উপদেষ্টা

7

রোগ-ব্যাধি নিয়ে মুমিনের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি

8

দেশের কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি

9

থালাপতি বিজয়ের ‘‘জন নায়গান’’ সিনেমা নিয়ে কেন এতো বির্তক?

10

৪৫ হাজার ময়না পাখি আটক করেছে কাতার

11

ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

12

বিশ্ব বাজারে চালের দাম প্রায় ৪০ শতাংশ কম ,দেশে প্রতিফলন নেই

13

প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দিবে নরেন্দ্র মোদি

14

ব্যবহৃত ফোন বিক্রি বা হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতাম

15

France and UK launch

16

জনগণের অর্থ যারা লুটপাট করেছে, জনগণ তাদের প্রত্যাক্ষাণ করেছে

17

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডর ঘটনায় ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই

18

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছ

19

ইরানের প্রেসিডেন্ট মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে

20