NNTV
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

টঙ্গীতে উড়ালসড়কে চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড

​ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) উড়ালসড়কে চলন্ত প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চেরাগআলী কাদেরিয়া গেট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে গাজীপুরগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ - ২৬-৫৮৩৬) বিআরটি উড়ালসড়কের চেরাগআলী কাদেরিয়া গেট এলাকার (লুপ) ঢাল দিয়ে মহাসড়কে নামার সময় হঠাৎ আগুন ধরে যায়। 

এ সময় কারে থাকা যাত্রী ও চালক দ্রুত গাড়ি থেকে নেমে যান। মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন আলম বলেন, আগুনের খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন লেগেছে। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেরোলো ২৮ ঘণ্টা, ৪৫ ফুট গভীরেও মেলেনি সাজিদের সন্ধান

1

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ‍দিয়েছে আইজিপি

2

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

3

বিএনপি প্রার্থীকে হুমকি নির্বাচন থেকে বিরত থাকার জন্য

4

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

5

এবার ১২টি ভাষায় শোনা যাবে আইপিএলের ধারাভাষ্য

6

আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

7

রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার বাড়িতে অগ্নিসংযোগের অ

8

এ আর রহমান প্রথমবার বড় পর্দায়, প্রভুদেবার সঙ্গে ‘মুনওয়াক’

9

নির্বাচনী প্রার্থীরা কী করতে পারে, কী করতে পারে না

10

রাতে বিএনপির জরুরি বৈঠক, 'ভারমুক্ত' হতে পারেন তারেক রহমান

11

দীর্ঘ সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে

12

পঞ্চগড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ মিলল পুকুরে তিন দিন পর

13

কী কারনে বললেন তারেক রহমান ‘নাউজুবিল্লাহ’

14

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

15

এভারকেয়ারে ওসমান হাদি

16

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চারশত ঘরবাড়ি

17

রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্র

18

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

19

সিদ্ধান্তে পরিবর্তন, স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা এনসিপির ত

20