NNTV
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা বরখাস্ত

প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ওয়েব পোর্টালে আপলোড হওয়ার ঘটনায় এক কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই কর্মকর্তা হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স মো. মেহতাব কায়েস। তবে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, অসদাচরণের অভিযোগে মো. মেহতাব কায়েসকে আজ শুক্রবার সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

এতে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষের প্রকাশের আগে ওয়েব পোর্টালে আপলোড করার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়নি। এ অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) অনুচ্ছেদ অনুযায়ী অসদাচরণের অভিযোগে মো. মেহতাব কায়েসকে ফলাফল আপলোডের দিন অর্থাৎ ৯ জুলাই থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এর ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল নির্ধারিত সময়ের আগেই ওয়েবসাইটে দেখা যায়। পরে ফলাফল সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ফল প্রকাশের গোপনীয়তা ও তথ্যপ্রযুক্তিগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বুধবার বৃত্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়। ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ওয়েব লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে। তবে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের আগে কোনো অবস্থাতেই যেন ফলাফল লাইভ সার্ভার বা ওয়েব পোর্টালে আপলোড না করা হয়, সে বিষয়ে তাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।

অভিযোগ রয়েছে, সেই নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়। লিংক সচল হওয়ার পর সাধারণ ব্যবহারকারী ও অভিভাবকেরা ফলাফল দেখতে ও ডাউনলোড করতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই ফলাফল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। এ ছাড়া এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম

1

মালদ্বীপের প্রেসিডেন্ট জানা‌লেন তারেক রহমানকে অভিনন্দন

2

চীন সস্তায় তৈরি করলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

3

কিশোরগঞ্জে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত

4

পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ভারতের স্বস্তি -টি-টোয়েন্টি

5

পূবাইলে অননুমোদিত আবাসন প্রকল্পের অভিযোগে ‘এরাবিয়ান" গ্লোবাল

6

মিলি ববি ব্রাউন ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক

7

গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল আগামী ২৯ অক্টোবর পর্যন্ত

8

সংসদের বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত

9

নির্বাচনী প্রচারণায় রাত ৮টার পর মাইক ব্যবহার না করার নির্দেশ

10

ডাকা হচ্ছে জাতীয় সংসদের স্বল্পমেয়াদি বিশেষ অধিবেশন

11

দেশের আলু রপ্তানির জন্য ভিয়েতনামের বাজার খোলা

12

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

13

এপস্টেইন নথি প্রকাশের পর মুখ খুললেন মেলিন্ডা গেটস

14

সেরা চলচ্চিত্রের খেতাব পেল ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’

15

প্রখ‍্যাত সংগীত পরিচালক ও সুরকার শাহনেওয়াজ মারা গেছেন

16

আইন ও নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ করলেন বিদেশি অতিথিদের সঙ্গে

17

সীতাকুণ্ডে আবাসিক এলাকা থেকে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ

18

ইরানে বিক্ষোভকারীদের হামলায় ভেঙে ফেলা হলো কাসেম সোলাইমানির ভ

19

নেপালে একীভূত হচ্ছে দুই দল রাজতন্ত্র ফেরাতে

20