NNTV
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিদ্ধান্তে পরিবর্তন, স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা এনসিপির তাসনিম জারার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে তাসনিম জারা বলেন, 'আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।

আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম, আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়বো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবো। 

একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সে সব কিছুই থাকবে না।

আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা, এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো।'

এদিকে, স্বতন্ত্র প্রার্থী হতে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থন লাগবে তাসনিম জারার। আগামীকাল রোববার (২৭ ডিসেম্বর) এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করার কথাও জানিয়েছেন তাসনিম জারা। এজন্য ভোটারদের সাহায্যও চেয়েছেন তিনি।

আসন্ন নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করতে যাচ্ছে এনসিপি। এ নিয়ে এনসিপির মধ্যে অনেকে অসন্তুষ্ট। তার মধ্যে প্রাথমিকভাবে এনসিপির ঘোষিত কয়েকজন নারী প্রার্থীও রয়েছেন। যার মধ্যে তাসনিম জারা-ও একজন বলে জানা যাচ্ছে। এ কারণে শাপলা কলির বদলে এনসিপি থেকে ভোটে লড়ার ঘোষণা দিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ভুয়া সিল জব্দের ঘটনায় মামলা, গ্রেফতার ১

1

তারেক রহমান গেল জামায়াত আমিরের বাসায়

2

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণ

3

জন সিনা বিদায় জানালেন রেসলিংকে

4

ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

5

রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা: যা দেখা

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

জম্মু-কাশ্মীরের ক্রিকেটে বিতর্ক! হেলমেটে ফিলিস্তিনের পতাকা,

8

আরও ৬২ হাজার মেট্রিক টন গম এলো যুক্তরাষ্ট্র থেকে

9

ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের আক্রমন

10

বিজ্ঞাপন যুক্ত হচ্ছে না চ্যাটজিপিটিতে, জানাল ওপেনএআই

11

রাজধানীতে রড চুরির অভিযোগ, গণধোলাইয়ে যুবকের মৃত্যু

12

বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের ‘আশিকি’ গার্ল :

13

‘জুলাই সনদ’বিএনপির হাত ধরেই বাস্তবায়ন হবে: শামা ওবায়েদ

14

সোজাপথে রাজনীতি করুন ধর্মকে ব্যবহার না করে : মির্জা ফখরুল ইস

15

যুক্তরাষ্ট্র দেবে না ভিসা যদি গর্ভে সন্তান থাকে

16

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

17

শাহরুখ পুত্র আরিয়ানের ওপর ‘অধৈর্য’ হতেন ববি দেওল

18

না ফেরার দেশে ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী প্রশান্ত তামাং

19

শুল্কছাড়ে গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

20