NNTV
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট সরকারের আমলে অর্থ অপচয় করে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের অর্থ অপচয় করে ও দুর্নীতির হাতিয়ার তৈরি করে পুরো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে।

আজ শনিবার দুপুরে সাভারের ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট’র অবকাঠামো পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকার এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত বছরের ২৫ ডিসেম্বর কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে।

ড. মুহিত বলেন, বর্তমান সরকার আর জনসভার রাজনীতি করবে না বরং জনসেবার রাজনীতি করবে এবং জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমস্ত দুর্নীতি ও অনাচার প্রতিহত করে এই দেশকে গড়ে তুলবে।

তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব সংস্কার কাজ শেষ করে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট’ পুরোপুরি প্রস্তুত করা হবে এবং পয়লা জানুয়ারি থেকে এখানে চিকিৎসকদের প্রশাসনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলের অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকা এই প্রতিষ্ঠানকে দেশের চিকিৎসকদের দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলার একটি জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে রূপ দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদী থেকে উদ্ধার হয়েছে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র

1

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী বৈঠক প্রণয় ভার্মার

2

এবার নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

3

আজ থেকে খাগড়াছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

4

ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে

5

আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাস সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির

6

কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫

7

পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ভারতের স্বস্তি -টি-টোয়েন্টি

8

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

9

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দম্পতি আটক

10

ডোনাল্ড ট্রাম্প এর কারণে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

11

নিউজিল্যান্ডের পরিকল্পনা: ২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল

12

নির্বাচনে ভোট ধানের শীষে ৫০, দাঁড়িপাল্লায় পড়েছে ৩২ শতাংশ

13

বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন রণজয় বিষ্ণু

14

গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

15

হাড়কাঁপানো শীতে স্থবির চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

16

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

17

মৌমাছির ছোঁয়ায় লিচুর বাম্পার ফলন, মধুতে কোটি টাকার সম্ভাবনা

18

বানিয়াচংয়ে মাথায় ইট পরে শ্রমিকের মৃত্যু

19

কেরানীগঞ্জে সাভারের ৩ ইউনিয়ন সংযুক্তির প্রতিবাদে বিক্ষোভ

20