NNTV
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক বাজারে কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হওয়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসানের সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এরই ধারাবাহিকতায় সোমবার এশিয়ার বাজারে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমেছে।

সোমবার আন্তর্জাতিক বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ দশমিক ৩৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ৯২ ডলারে নেমে আসে। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৭১ শতাংশ কমে দাঁড়ায় ১০২ দশমিক ৩৪ ডলারে।

পরবর্তী হালনাগাদ তথ্যে দরপতনের পরিমাণ আরও বাড়তে দেখা যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ১৫ ডলারে নেমে আসে। অন্যদিকে, ডব্লিউটিআই ক্রুডের দাম কমে ২ দশমিক ৩ শতাংশ, ব্যারেলপ্রতি দাঁড়ায় ১০১ দশমিক ৭৩ ডলারে। অবশ্য এর আগে অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম ১৩ দশমিক ৬ শতাংশ বেড়েছিল।

দাম কমার নেপথ্যে কূটনৈতিক আলোচনা
বিশ্লেষকদের মতে, তেলের বাজারে সাম্প্রতিক দরপতনের অন্যতম কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নিরসনে চলমান কূটনৈতিক উদ্যোগ। রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরান ও কাতারের মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় দিনের মতো চলা এই আলোচনায় যুদ্ধ বন্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে।

তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। পারস্য উপসাগরে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। ফলে সংঘাত নতুন করে তীব্র হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকেরা।

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বাড়লে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে। বিপরীতে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে দাম কমে ৮০ ডলারের দিকে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাকস।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধে দুই শতাধিক ‘শত্রু বিমান’ ভূপাতিতের দাবি আইআরজিসির

1

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

2

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তেলআবিব

3

কুষ্টিয়ার কুমারখালীতে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ

4

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজ

5

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েলি বাহিনী

6

সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ, ২১২ মামলায় মোট ২৩ লাখ টাকা জরি

7

দেশের সাত জেলায় বইছে তাপপ্রবাহ

8

সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী

9

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটি তদন্তে চার

10

যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায়:২৩ জনের মরদেহ উদ্ধার

11

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বললেন শুদ্ধি অভিযান চালাতে

12

আইনি ও প্রক্রিয়াগত ত্রুটির কারণে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল

13

যুক্তরাষ্ট্রজুড়ে তুষারঝড়,১৩ হাজার ফ্লাইট বাতিল

14

ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে

15

আজ দুপুরে বসবে বিসিবির সভা, আলোচনা মুখ্য বিষয়

16

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-৬

17

আগামী ২৭ আগস্ট সংসদের তৃতীয় অধিবেশন

18

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হানারচরে বিএনপি নেতা আক্তার মিজি

19

দেশে স্বর্ণের বাজারে দাম আবার কমলো

20