NNTV
প্রকাশ : Jun 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদের ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ আমদানি-রফতানি বাণিজ্য। আজ সোমবার (১ জুন) সকাল থেকেই পণ্য খালাস ও বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় বন্দর এলাকায় প্রাণচাঞ্চল্য ও কর্মব্যস্ততা ফিরে এসেছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাতদিন বন্ধ ছিল ভারত-বাংলাদেশ আমদানি-রফতানি, কাস্টমস ও পণ্য খালাস কার্যক্রম। তবে ছুটির এই সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

সোমবার ছুটি শেষে  কাজের প্রথম দিনেই বন্দর ও কাস্টমস হাউসে ব্যবসায়ী ও শ্রমিকদের ভিড় লক্ষ্য করা গেছে। বন্দরে প্রবেশ করতে শুরু করেছে ভারতীয় পণ্যবাহী ট্রাক।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, ঈদের ছুটির কারণে দুই দেশের ব্যবসায়ীদের সমঝোতায় ২৫ থেকে ৩১ মে পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ ছিল। সোমবার সকাল থেকে আবারও স্বাভাবিক নিয়মে বাণিজ্যিক কার্যক্রম ও পণ্য খালাস শুরু হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, ঈদের ছুটির সময়ে নিজস্ব নিরাপত্তা কর্মী, আনসার সদস্যদের মাধ্যমে বন্দর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। 

এসময় বেনাপোল পোর্ট থানা পুলিশ বন্দর এলাকায় সার্বক্ষণিক টহল পরিচালনা করে। ফলে ছুটিকালীন সময়ে বন্দরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা ঘটেনি। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ছুটির পুরোটা সময় বন্দর এলাকায় অতিরিক্ত নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ডিউটি থাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে ছুটি শেষ হয়েছে। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ঈদের ছুটির সাতদিন পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। 

ঈদের সময় যাত্রীচাপ কিছুটা বেশি থাকলেও ইমিগ্রেশনের অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুত রাখায় যাত্রীদের দ্রুত ও নির্বিঘ্ন সেবা দেওয়া সম্ভব হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল মিরাজ : সিলেট কোচ

1

উত্তর কোরিয়ার সহায়তায় আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরিতে ইরান?

2

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১

3

আবারও দেশের বাজারে কমল স্বর্ণের দাম

4

বিআরটিএর অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা

5

বাংলাদেশের রিজার্ভ এখন ৩৩.১৮ বিলিয়ন ডলার

6

গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তার পানি কমছে

7

অর্থনীতি ধুঁকছে তিন চাপে

8

জাহাজ চলাচলে হরমুজ প্রণালিতে টোল নেবে ইরান ও ওমান

9

ক্যারিবিয় অঞ্চলে তেল ট্যাংকার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড

10

গণভোটে 'হ্যাঁ' ভোটের প্রচারণা চাওয়া যে কারণে অন্তর্বর্তী স

11

শবে বরাতে দেশ ও জাতির জন্য উন্নতি কামনা তারেক রহমানের

12

নিয়মিত পানি পান না করলে শরীরে যে মারাত্মক ক্ষতি হয়

13

তুমি আমাদের মুক্তি দেবে কবে, পরীমণিকে আসিফের প্রশ্ন

14

৩০ জানুয়ারি ৫০তম বিসিএস প্রিলি

15

দীর্ঘ ১৩ বছর পর বালামের অ্যালবাম, থাকছে ৬টি গান

16

রাশিয়ার ভয়াবহ হামলায় কাঁপল ইউক্রেনের রাজধানী, নিহত ১৩

17

নোয়াখালীতে ১২৬ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

18

কারিনার মৃত্যুর গুজবে কায়সার হামিদের ক্ষোভ প্রকাশ

19

এক দশক পর মুক্তি পেয়েছে অ্যাশেজ ব্যান্ডের গান 'ফেরিওয়ালা'

20