NNTV
প্রকাশ : Jan 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাচাদোর সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ আগামী সপ্তাহে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন , ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর আগামী সপ্তাহে ওয়াশিংটনে আসার কথা আছে এবং তিনি তার সঙ্গে দেখা করতে আগ্রহী।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে সাংবাদিকরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর মাচাদো ট্রাম্পের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে কিনা জানতে চান। ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে কোনো এক সময় মাচাদো আসবে। দেখা করার পর তাকে তাকে শুভেচ্ছা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তবে বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

আগামী সপ্তাহে ট্রাম্প ও মাচাদোর মধ্যে বৈঠক হলে এটি তাদের মধ্যে প্রথম সরাসরি বৈঠক হবে। মাচাদো সম্প্রতি জানিয়েছেন, তিনি গত অক্টোবর মাসের নোবেল শান্তি পুরস্কার জয়ের পর থেকে ট্রাম্পের সঙ্গে কথা বলেননি। 

মাচাদো ভেনেজুয়েলার বিরোধীদলীয় আন্দোলনের একটি প্রধান মুখ এবং নোবেল শান্তি পুরস্কার জয়ী নেতা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন।ট্রাম্প এ ঘোষণার সময় আরও বলেন, ভেনেজুয়েলায় প্রচুর পরিমাণ তেল উৎস রয়েছে এবং মার্কিন কোম্পানিগুলো সেখানে বিনিয়োগ করবে এবং দেশটির তেল খাত পুনর্গঠনের কাজ করবে।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে ১০ জনকে পুশইনের অভিযোগ, ভারতে ফেরত পাঠাল বিজিবি

1

নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে

2

দ্য গার্ডিয়ান: ভারতে অবস্থান করে ক্ষমতায় ফেরার কৌশল সাজাচ্ছে

3

মেয়েকে হত্যার পর বস্তাবন্দির অভিযোগ, পলাতক বাবা

4

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

5

১৩ লাখ ছাড়িয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন, সোমবার

6

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যা

7

ফেনীতে হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নার অপরাধে দুই নার্স

8

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধে ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা

9

মহান বিজয় দিবসে পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন স্বরাষ্ট্

10

জাতীয় সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন

11

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানএর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

12

দারিদ্র্য ও বেকারত্ব কমানোর জন্য মহানবী (সা.) কী বলছেন?

13

কুষ্টিয়ার কুমারখালীতে বীজ-সার বিতরণ হয়েছে ৭২০ কৃষকের মাঝে

14

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ

15

যে খাবারে শরীরে সুগন্ধ তৈরি হয়, আর কোনটায় বাড়ে দুর্গন্ধ

16

দিনাজপুরে প্রতিদিন দুই কোটি টাকার টমেটো বেচাকেনা

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

ইউক্রেনকে পারমাণু দিলে পাল্টা হামলার হুঁশিয়ারি রাশিয়ার

19

২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো সাত কলেজের আন্দোলন

20