NNTV
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডর ঘটনায় ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই

রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও ২টি বাস পুড়ে ছাই হয়ে গেছে। 

শনিবার দিবাগত রাতে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
 
স্থানীয়দের বরাতে জানা গেছে, মধ্যরাত ৩টা ৪০ মিনিটের দিকে রাঙ্গামাটি শহরের পুরাতান বাস স্টেশনের খাগড়াছড়ি বাস টার্মিনালে আগুন দেখা যায়। দোকান মালিকরা দ্রুত দোকান বন্ধ করে বের হয়ে রাস্তায় আসেন এবং চিৎকার শুরু করেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুনের লেলিহান শিখা দ্রুত বৃদ্ধি পায়। স্থানীয়রা তাদের অবস্থান থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা করলেও অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সট্রাকটর মো. মুর্শিদুল ইসলাম জানান, ফার্নিচারের দোকানে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে চারটি দোকান এবং দুইটি বাস পুড়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ৬ ফ্লাইট বাতিল ,শাহ আমানত বিমানবন্দরে

1

সৌদি প্রবাসীদের জন্য সুখবর ঘোষণা করলেন বাণিজ্য উপদেষ্টা

2

দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি জোরদারে আলোচনায় বসছে সিঙ্গাপুর-

3

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

4

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা দিল এনসিপি

5

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

6

ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

7

এপস্টেইন কেলেঙ্কারিতে ক্লিনটন দম্পতির কঠিন অবস্থান

8

হাদি হত্যাকাণ্ড তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে যুক্তস

9

আবারও হুংকার দিলেন খামেনি

10

নরসিংদী থেকে উদ্ধার হয়েছে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র

11

প্রথম দফায় হরমুজ প্রণালীর টোল থেকে আয় পেল ইরান

12

কাতারের দোহায় একাধিক বিস্ফোরণ

13

বিরল চিনির সন্ধান: ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন

14

পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ভারতের স্বস্তি -টি-টোয়েন্টি

15

ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে তুরস্ক

16

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতি অন্তর্বর্

17

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনূভুত

18

আমিরাতের চাকরির বাজার বদলাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতায়

19

সুদানে নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম

20