NNTV
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার বিকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আখতার আহমেদ বলেন, ‘সাতক্ষীরা-৪ আসনের এমপির বিষয়ে ইসিতে এখনো কোনো নোটিশ আসেনি। এলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন।’
 
এর আগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বুধবার বিকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে যায়

1

লামা-আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘট

2

হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্

3

জেলা পরিষদে মো. সারোয়ার হোসেন মৃধাকে চায় নরসিংদীবাসী

4

রাষ্ট্রপতি: চার দিনের সফরে পাবনা যাচ্ছেন

5

হাইমচরে ধানের শীষের পক্ষে মোহাম্মদ আলী আখনের নেতৃত্বে গণসংযো

6

একই স্থানে ১০ মিনিটের ব্যবধানে পৃথক ট্রেনে কাটা পড়ে দুই নারী

7

নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় বাংলাদেশ

8

সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

9

আজ জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা, বক্তব্য রাখবেন প্রধানমন্

10

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চিতাবাঘ আতঙ্কে স্থানীয়রা

11

বিএনপি প্রার্থীর উঠান বৈঠক লাকসামে

12

হৃতিক যে সিনেমা করে ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন

13

কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নদীতে নিক্ষেপের অভিযোগে যুবক

14

নরসিংদীর শিবপুর ইউএনও ফারজানা ইয়াসমিন একের পর এক মানবিক কাজ

15

সুদানে হাসপাতালে হামলা নিহত ২২

16

বিশ্বের সবচেয়ে উষ্ণ ৬টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি-অক্সফ

17

মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

18

ইরানের বিরুদ্ধে যুদ্ধে শুরু থেকেই ওতপ্রোতভাবে যুক্ত ছিল আরব

19

ইইউ যুদ্ধ চালিয়ে যেতে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ইউক্রেনকে

20