NNTV
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিরাপত্তা ঝুঁকিতে মার্কিন সরকারি কর্মীদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

সৌদি আরবে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার সৌদিতে অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। দেশটিতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মধ্যে এ নির্দেশ দেওয়া হলো।

এক সতর্কবার্তায় মার্কিন দূতাবাস বলেছে, সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হুতিদের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। বিঘ্নিত হয়েছে যাতায়াতব্যবস্থা। পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে মার্কিন সরকারি কর্মীদের বিশেষ অনুমতি নিতে হবে বলে সতর্কবার্তায় জানানো হয়।

দূতাবাস জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে চালু হয়েছে। তবে জেদ্দা ও দাম্মামের বিমানবন্দর চালু থাকলেও সেখানে ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে এবং কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। সৌদি আরবে আকাশপথে চলাচলের সময় মার্কিন নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য কিংবা হামলার স্থানের ছবি তুলতেও নিষেধ করা হয়েছে। সৌদি আরবের আইন অনুযায়ী, এ ধরনের ছবি তোলা নিষিদ্ধ বলে সতর্ক করেছে মার্কিন মিশন।

গত বৃহস্পতিবার হুতিদের হামলার মধ্যে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট  জানায়, রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

গতকাল জোট আরও জানায়, সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুতিদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং রিয়াদ অঞ্চলে পাঠানো একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমন নিহত

1

‘আওয়ামী লীগ বারবার পালিয়েছে সর্বশেষ ২০২৪ সালেও’

2

নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, ত্রিশ ভরি স্বর্ণ লুট

3

উলিপুরে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা জব্দ

4

ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না : ট্রাম্প

5

আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহম

6

১৯৯তম শোলাকিয়া ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল

7

এবার ১৩ লাখ ডলারের গাড়ি কিনলেন ক্রিস্টিয়ানো রোনালদো

8

কুয়েতের সেনাবাহিনী সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতি

9

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ বাবার মৃত্যু, আইসি

10

গাজীপুরে বাসায় ইয়াবার কারখানা,৪ হাজার পিস ট্যাবলেট উদ্ধার

11

প্রাচীন সভ্যতার অবদান: আধুনিক বিশ্বের ভিত্তি

12

ইরানের টিকে থাকার পরিকল্পনা

13

এপস্টেইন–যোগে তথ্য পাচার: তদন্তে সাবেক ব্রিটিশ মন্ত্রী ম্যান

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা

16

মুন্সীগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর বুকে গুলি চালালেন আর

17

রামিসা হত্যা: মধ্যাহ্ন বিরতির আগে ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন

18

কুমিল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা

19

বিশ্ব বাজারে চালের দাম প্রায় ৪০ শতাংশ কম ,দেশে প্রতিফলন নেই

20