NNTV
প্রকাশ : Mar 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়েতের সেনাবাহিনী সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেনাবাহিনী জানায়, বিস্ফোরণের যে শব্দ শোনা যাচ্ছে, তা মূলত মাঝআকাশে হামলা প্রতিহতের ফলাফল। এ সময় তারা দেশবাসীকে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়।

এদিকে কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা হায়াত জানিয়েছেন, ইরানের হামলার মধ্যে আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে বেশ কিছু বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটির কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও তা পুনরায় সচল করার কাজ চলছে। মূলত আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের কারণেই সঞ্চালন লাইনের এই ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চম দিনের আপিল শুনানি চলছে  ইসিতে

1

শীতে ডানার উৎসবে মুখর নিঝুম দ্বীপ অতিথি পাখির আগমনে প্রাণ ফি

2

বিএনপি নেতা ফজলুর রহমান ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন

3

আমিরাতের চাকরির বাজার বদলাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতায়

4

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে টিকটকের ৪০০ মিলিয়ন ডলার জরি

5

ওসমান হাদিকে গুলি; পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ টহল ও তল্লা

6

বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি অনুমোদ

7

ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব

8

মালয়েশিয়ান কনটেন্ট ক্রিয়েটর সাফওয়ান নাজরির বিস্ফোরক দাবি

9

গোপন সফরে ইসরাইলে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

10

মাগুরার আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

11

কাতার জার্মানি থেকে ‘ভাড়া করে’ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে

12

মাদুরোকে আটকের পর তেলের বাজারে উল্টো চিত্র

13

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

14

৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫৩

15

ঢাকায় কিশোরীর মরদেহ উদ্ধার

16

একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মি

17

পিয়াজের দাম কমছে আমদানির খবরে

18

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় বিউটি পার্লারের টয়লেট থেকে নারীর মরদে

19

জয়পুরহাটে বিজিবির নজরদারি জোরদার

20