NNTV
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় মজিবর রহমান মজি (৪০) নামে এক আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন ।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার বেলকা ইউনিয়নের একতা বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মজিবর রহমান মজি উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের আকবর আলীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেলকা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর ভোরে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ওই দিনই সুন্দরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। মামলার তদন্তে আওয়ামী লীগ নেতা মজিবর রহমান মজির সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ রয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষযে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বাহিনী প্রধানের সঙ্গে ইসির বৈঠক

1

যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়েছে

2

ছয় জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা

3

গৃহকর্মীকে নির্যাতন : বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

4

সিলেটে হাম উপসর্গ নিয়ে মৃত্যু আরেক শিশুর

5

নরসিংদীর রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচু

6

শুরুতেই বিপর্যয়, শান্ত-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

7

সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

8

মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো সময়

9

গণভোট অধ্যাদেশ নিয়ে তীব্র বিরোধ,কঠিন পরীক্ষায় সংসদ

10

গলাচিপায় সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাত

11

ঢাকার বিজয়ী আসনে আছে কারা কারা

12

নির্বাচনী প্রচারে তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াত আমির

13

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

14

দেশে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা

15

আইপিএলে পারিশ্রমিক না পাওয়ায় পিএসএলে জাম্পা

16

এইচএসসির ফরম পূরণে ফি বৃদ্ধি

17

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

18

বার্সেলোনা পিছিয়ে পড়েও করলো দুর্দান্ত জয়

19

বাবার নির্দেশে চাচার হাতে খুন হয় আয়েশা, হত্যার আগে করা হয়

20