NNTV
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পাঁচজনকে পুশইন চেষ্টা প্রতিহত করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এদের মধ্যে এক শিশু, তিনজন নারী ও একজন পুরুষ।  আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সীমান্তের ৭৬/৪-এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান জানান, বৃহস্পতিবার ভোরে দর্শনা সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ’র অজ্ঞাত পাঁচজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তারা বাংলাদেশে প্রবেশের পূর্বেই বিজিবি টহল দলের নজরে আসে। বিজিবি টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে এবং সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করে। পরবর্তীতে বিএসএফ উক্ত ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

তিনি বলেন, ভবিষ্যতে সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

1

ঢাকার মহাখালীতে গুলিবিদ্ধ হয়ে আউটসোর্সিং কর্মী আহত

2

নারায়ণগঞ্জে ছাত্রলীগ-তাঁতীলীগের দুই নেতা গ্রেপ্তার

3

মুন্সীগঞ্জে শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা

4

সূচকের পতনে কমেছে ডিএসইর লেনদেন

5

লেবাননে নিহত ২ প্রবাসীর লাশ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্

6

পোস্টাল ভোট দিতে তফসিলের দিন থেকে নিবন্ধন করতে পারবেন কয়েদির

7

শ্বেতপত্র প্রকাশ করল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

8

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছ

9

বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু ১ আগস্ট

10

এক মাসে ত্বক উজ্জ্বল করার উপায়

11

সারা বছর ডেঙ্গুর দাপট, শতকোটি টাকা খরচেও নিয়ন্ত্রণে আসেনি মশ

12

শাস্তি পেতে হবে অভ্যুত্থানচেষ্টায় দায়ী সবাইকে: প্যাট্রিস তাল

13

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, নেই জাকের-শান্ত

14

মানিকগঞ্জে টানা অতিবৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি

15

যে কারনে বিমান অ্যান্টার্কটিকা এড়িয়ে চলে

16

সিলেটে অবতরণ করলো তারেক রহমানকে বহনকারী বিমান

17

সবাই মিলে নতুন করে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

18

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক আইনমন্ত্রীকে অপরা

19

ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন জানালেন তৃণমূলের দেব

20