NNTV
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক দুই মন্ত্রীসহ ২২ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২৪ আগস্ট

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২৪ আগস্ট ধার্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। 

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, প্রসিকিউটর জহিরুল আমিনসহ অন্যান্য প্রসিকিউটর।

 গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় গ্রেফতার রয়েছেন পাঁচজন। তারা হলেন-চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

মামলার পলাতক অন্য আসামিরা হলেন-সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

এর আগে, ৭ এপ্রিল তিন অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। ৫ এপ্রিল ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

প্রসিকিউশনের প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনা হয়। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রকে শহীদ করার দায় আনা হয়। এ ছাড়া জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার কথা তিন নম্বর অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী

1

মাত্র ২১ বছর বয়সেই প্রাণ হারালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নু

2

জেনে নিন খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

3

কোটালীপাড়ায় গাছচাপায় একজনের মৃত্যু

4

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

5

ইরান যুদ্ধ নতুন পারমাণবিক যুগের সূচনার ইঙ্গিত দিচ্ছে, দ্য গা

6

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

7

ইউনিভার্সেল মেডিকেল কলেজে নবীন বরণ ও আইসিইউ সম্প্রসারণ উদ্বো

8

জাহাজ চলাচলে হরমুজ প্রণালিতে টোল নেবে ইরান ও ওমান

9

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

10

ফেসবুক পোস্টে কীসের ইঙ্গিত দিলেন মাহফুজ?

11

সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা অনুষ্ঠিত

12

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

13

বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী বিশ্বকাপ থেক

14

জন সিনা বিদায় জানালেন রেসলিংকে

15

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা

16

বিশ্ব বাজারে চালের দাম প্রায় ৪০ শতাংশ কম ,দেশে প্রতিফলন নেই

17

এইচএসসি ২০২৬: নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারিতে, মার্চে ফরম পূর

18

১৯ বছর আগে পুতিনের সেই সতর্কবার্তা

19

সাত কোটি টাকার হীরার আংটিতে হ্যারি-ক্রাভিটজের বাগ্‌দান

20