NNTV
প্রকাশ : Jan 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাত্র ২১ বছর বয়সেই প্রাণ হারালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুল আথিরা আউনি

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মালয়েশিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুল আথিরা আউনি মোহাম্মদ হাফিজজান। ২১ বছর বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। 

গত শনিবার (৩ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনার শিকার হন আথিরা। ঘটনাস্থলেই মারা যান তিনি। 

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপল-এর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত আনুমানিক আড়াইটার দিকে ডান লেনে মোটরসাইকেল চালাচ্ছিলেন আথিরা। এ সময় পেছন দিক থেকে আরেকটি মোটরসাইকেল তাকে ওভারটেক করার চেষ্টা করলে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। 
 
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আথিরার মরদেহ ময়নাতদন্তের জন্য টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আথিরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে তার বাবার খাবারের দোকানে ভারতীয় জনপ্রিয় ফ্ল্যাটব্রেড ‘রুটি কানাই’ দক্ষতার সঙ্গে উল্টানোর ভিডিও তাকে আলাদা পরিচিতি এনে দেয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বি

1

বিজয়-রাশমিকার বিয়ে আজ

2

৮ উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্র

3

কঠোর নিরাপত্তায় আদালতে সোহেল ও তার স্ত্রী

4

লাউড়ায় সরকারি কর্মকর্তা সুধীজনদের নিয়ে নির্বাচনী মতবিনিময় স

5

সাতক্ষীরায় বন্ধুসভার আন্তরিক ইফতার মিলনমেলা অনুষ্ঠিত

6

মহাকাশে বাড়ছে 'ই-আবর্জনা

7

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

8

লেবাননে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

9

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ: বাঘের গালিবাফ

10

সাত বছর পর পুলিশ অফিসার হয়ে ফিরছেন সাইফ

11

আজ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন

12

ইসরায়েল হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে

13

জরুরি স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন তারেক রহমান

14

গ্যাস বিল পরিশোধে তিতাসের জরুরি সতর্কবার্তা

15

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

16

নরসিংদীর পলাশে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা

17

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলা

18

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

19

মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর

20