NNTV
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে খাদ্যশস্যের মজুদ ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন: খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, দেশের খাদ্যশস্যের সরকারি মজুদ গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে সরকারি গুদামগুলোতে ২২ লাখ ১০ হাজার টনেরও বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তায় বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে খাদ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সংবাদ সম্মেলনে গত ৬ বছরের খাদ্যশস্যের মজুদ সংক্রান্ত একটি পরিসংখ্যান তুলে ধরা হয়। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং খাদ্য সচিব মো. ফিরোজ সরকার উপস্থিত ছিলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের নিরাপদ খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৩ দশমিক ৫ লাখ টন; কিন্তু বর্তমানে আমাদের গুদামগুলোতে ২২ লাখ ১০ হাজার টনেরও বেশি খাদ্যশস্য মজুদ আছে। আল্লাহর রহমতে আমাদের খাদ্য মজুদ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।’

তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমি সবসময় বলতাম যে, আমরা দায়িত্ব ছাড়ার সময় যতটুকু মজুদ থাকার কথা, ইনশাআল্লাহ তার চেয়ে বেশিই রেখে যাবো। এখন সেই লক্ষ্য পূরণ হয়েছে। ফলে দুই দিন পর যিনি দায়িত্ব নেবেন, তাকে তাৎক্ষণিকভাবে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। তিনি ধীরস্থিরভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।’

ব্রিফিংয়ে গত ছয় বছরের (২০২১-২০২৬) খাদ্য মজুদের একটি তুলনামূলক প্রতিবেদন তুলে ধরা হয়। তথ্য অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চালের মজুদ ১৮ লাখ ৭৬ হাজার ৮৮ টন, গমের মজুদ ৩ লাখ ২২ হাজার ৭৪৩ টন এবং ধানের মজুদ ১ লাখ ৭ হাজার ৮১৫ টন।

অর্থাৎ দেশে চাল, গম ও ধান মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুদ দাঁড়িয়েছে ২২ লাখ ১০ হাজার ৬৭০ টনে। এটি গত ছয় বছরের একই সময়ের তুলনায় সর্বোচ্চ মজুদ। আর বিপুল মজুদ গত বছরের (২০২৫) একই সময়ের তুলনায় প্রায় ৮ লাখ ৩৪ হাজার টন বেশি।

বিগত বছরগুলোর পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, ২০২১ সালে এই মজুদ ছিল মাত্র ৬ লাখ ৬৯ হাজার ৩৬৮ টন। ২০২২ সালে ২০ লাখ ৯ হাজার ৯২৪ টন। ২০২৩ সালে মজুদ ছিল ২০ লাখ ২৬ হাজার ১৯৬ টন। ২০২৪ এবং ২০২৫ সালে মজুদ যথাক্রমে ১৬ লাখ ৮৪ হাজার ৩৩০ এবং ১৩ লাখ ৭৬ হাজার ৫৫৫ টনে নেমে এসেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে গুলশান কার্যালয়ে স্বাগত জানালেন যারা

1

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল সরকার

2

ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না বললেন রেজা কিবর

3

যেসব খাবার চুল দ্রুত বাড়তে সাহায্য করে

4

ইরান আর আগের মতো নেই, দাবি নেতানিয়াহুর

5

চট্টগ্রামে জব্দ হয়েছে ক্ষতিকর ৪২০০ কেজি ঘনচিনি

6

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কেঁদে ফেললেন সংবাদ উপস্থাপক

7

ইরানে স্টারলিংক ব্যবহারেও মৃত্যুদণ্ডের ঝুঁকি

8

হাদির ওপর হামলার ঘটনায় সিডনিতে প্রবাসীদের বিক্ষোভ

9

শরীরের জন্য টমেটো কতটা উপকারী

10

গোপালগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার

11

শাজাহানপুরে ছুরিকাঘাতে একজন নারী আহত

12

আরও ৬২ হাজার মেট্রিক টন গম এলো যুক্তরাষ্ট্র থেকে

13

রিয়াল নিঃশ্বাস ফেলছে বার্সেলোনার ঘাড়ে

14

ভারত পাচ্ছে মাইক্রোসফটের বড় বিনিয়োগ

15

ইরানে শিক্ষার্থীর বিক্ষোভে খামেনি সরকারের প্রতিক্রিয়া

16

নারী ফুটবল টিম নিয়ে এতো কেন লুকোচুরি

17

রাজবাড়ীতে জমির বিরোধে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষ, নিহত কৃষক

18

এমপি আবদুল আলী মৃধার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ, ইফতার ও দো

19

সার সংকটে ভোগান্তিতে কুমারখালীর পিঁয়াজ চাষিরা

20