NNTV
প্রকাশ : Apr 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বাংলা নববর্ষ বরণে ব্যতিক্রমী শোভাযাত্রা

বাংলা নববর্ষকে বরণ করতে পটুয়াখালীর কলাপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী বৈশাখী শোভাযাত্রা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। এতে অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল প্রায় ১৬ ফুট লম্বা বিশাল আকৃতির ইলিশ মাছের প্রতিকৃতি। দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন সমুদ্র থেকে ভেসে উঠেছে ইলিশটি। এর পেছনে ছিল বড় আকারের বকের প্রতিকৃতি, যা দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।

পথে পথে অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয় গ্রামীণ ঐতিহ্যের বাতাসা, নকুল দানা, খৈ, মোয়া ও মুড়িসহ বিভিন্ন মিষ্টিজাত খাবার। এছাড়া শত শত রঙিন মুখোশের পাশাপাশি শোভাযাত্রায় ফুটে ওঠে গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ—কৃষক-কৃষাণীর জীবনগাঁথা, খাল-বিলে মাছ ধরার বিলুপ্তপ্রায় সরঞ্জামসহ বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন দিক।

রংধনু ক্লাবের সভাপতি হুমায়ুন কবির জুয়েল সিকদার বলেন, নতুন প্রজন্মকে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত: নিরাপত্তার স্বার্থে

1

গ্যাস সংকটের দিনে ইলেকট্রিক চুলা: ইনডাকশন ও ইনফ্রারেডের তুলন

2

প্রধান বিচারপতি অভিভাষণ দেবেন ৩০ ডিসেম্বর

3

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডীয় হাইকমিশনার

4

বিশ্বকাপ ট্রফি কার ,ভারত নাকি নিউজিল্যান্ড?

5

ঈদের ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

6

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে ১৩ বসতঘরে আগুন,আহত

7

জাতিসংঘকে ২ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ পাবে ১

8

যাকাত এর মাধ্যেমে হবে দারিদ্র বিমোচন : প্রধানমন্ত্রী

9

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাস্তে মার্কায় ভোট চেয়ে গণসংয

10

জ্বালানি মজুত বাড়াতে আরও ৫ লাখ টন তেল কিনছে সরকার

11

যে খাবারে শরীরে সুগন্ধ তৈরি হয়, আর কোনটায় বাড়ে দুর্গন্ধ

12

মূল্যস্ফীতি বাড়তে পারে যদি বাড়ে সরকারি চাকরিজীবীদের বেতন

13

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আজাদ মসজিদে দোয়া মাহফিল আয়োজিত

14

নারী ফুটবল টিম নিয়ে এতো কেন লুকোচুরি

15

আজ 'ব্যাট অ্যাপ্রিসিয়েশন ডে'

16

কুমিল্লার অলিপুর কাঁদছে র‍্যাব কর্মকর্তা মোতালেবের শোকে

17

বাবার স্মৃতিতে ১০০ দিনে ৪ হাজার ২০০ কিলোমিটার দৌড়ালেন মেয়ে

18

যুদ্ধ থামাতে পুতিনকে খোলা চিঠি দিলো ইউক্রেনের প্রেসিডেন্ট জে

19

১৫ মাত্র ৩৩ দিনে ৫০ কোটি ফিফা বিশ্বকাপের টিকিট ক্রয়ের আবে

20