NNTV
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‌সবার সহযোগিতা নিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে পারবে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেওয়ার বুথ পরিদর্শনে গিয়ে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে আপিল আবেদন গ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল আবেদন গ্রহণের জন্য নির্বাচন ভবনের সামনে অঞ্চলভিত্তিক বুথ তৈরি করেছে ইসি।

আজ বুথ পরিদর্শনে গিয়ে সিইসি সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম ফেয়ার অ্যান্ড ক্রেডিবল (সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য) ইলেকশন দিতে পারব, সবার সহযোগিতা নিয়ে।’

এবারের নির্বাচনে যাচাই-বাছাইয়ের পর ৩০০টি সংসদীয় আসনে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ হয়েছে ১ হাজার ৮৪২ জনের মনোনয়নপত্র। তবে মনোনয়নপত্র বাতিল হওয়ার পাশাপাশি বৈধ প্রার্থীদের বিরুদ্ধেও আপিল করার সুযোগ রয়েছে।

ইসি জানিয়েছে, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী ৫ দিনের মধ্যে (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন বরাবর আপিল দায়ের করতে পারবে। আপিল আবেদন এক সেট মূল কাগজপত্র এবং ছয় সেট ছায়ালিপি (ফটোকপি) মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে।

উল্লেখ্য, আপিল গ্রহণের সুবিধার্থে সারা দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে নির্বাচন ভবনের সামনে বুথ স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলের প্রার্থীরা নির্ধারিত বুথে তাঁদের আপিল জমা দিতে পারবেন। আপিল আবেদন জমা দেওয়া যাবে ৯ জানুয়ারি পর্যন্ত। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে ইসি আপিল নিষ্পত্তি করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার সকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

1

হাদির জানাজায় অংশ নিতে লন্ডন থেকে ঢাকায় জামায়াত আমির

2

সুদানে নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম

3

মাদারীপুরে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০

4

মির্জা ফখরুলের মতে, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে

5

পাঁচ অতিরিক্ত পুলিশের আইজিপি বাধ্যতামূলক অবসরে

6

চীন অতিরিক্ত শুল্ক আরোপ করলো গরুর মাংস আমদানিতে

7

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে সরকারি প্রচারণা,নিরপেক্ষতা ন

8

পশ্চিম তীরে 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি করে ফিলিস্তি

9

১৫ মাত্র ৩৩ দিনে ৫০ কোটি ফিফা বিশ্বকাপের টিকিট ক্রয়ের আবে

10

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

11

মাউশির নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

12

শপথ নেননি রুমিন ফারহানা,সংবিধান সংস্কার পরিষদে

13

আর্থিক ক্ষতির আশঙ্কায় পাকিস্তানকে রাজি করাতে তৎপর আইসিসি

14

অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার টেকনাফ সীমান্তে

15

ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় রুশ হামলা

16

ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন নির্ধারণের সিদ্ধান্ত সরকারের

17

৫ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে ভোটের মাঠে

18

নিজ নাগরিকদের ইরাক ছাড়তে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

19

পিলখানা ট্র্যাজেডির পেছনের কারণ এখন স্পষ্ট: প্রধানমন্ত্রী

20