NNTV
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের এক গ্রাম থেকেই তিন এমপি

 এবারের নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টি আসনে বিএনপি আর দুইটি আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে তিনটিতে জয়ী হওয়া বিএনপির প্রার্থীদের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে।  

যে তিনজন এ গ্রাম থেকে এমপি নির্বাচিত হয়েছেন তারা হলেন— চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তারই ভাতিজা এবং সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর) আসন থেকে নির্বাচিত সাঈদ আল নোমান।

‎চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্বাচিত হয়েছেন।

তিনি ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াছ নুরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬৯৬ ভোট।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির হুম্মাম কাদের চৌধুরী। ধানের শীষের এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ৩৬৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের ডা. এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৩৮ হাজার ৬৬৫ ভোট।
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনের ১৩৯টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের শামসুজ্জামান হেলালি পেয়েছেন ৬৯ হাজার ৭৩৪ ভোট।

জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকে গ্রামটিতে বইছে খুশির জোয়ার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ শাকিব খান এর জম্মদিন

1

রাখাইনের হাসপাতালে বোমা হামলার নিন্দা জানাল বাংলাদেশ

2

তরুনদের তারেক রহমান বললেন ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’বলুন

3

গ্যাস ও এলপিজির সংকটের ফলে সাধারন মানুষের ঘরে জ্বলছে না চুলা

4

কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ

5

মারা গেছেন মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস

6

মার্কিন রণতরী ঢুকেছে মধ্যপ্রাচ্যে ক্ষুব্ধ ইরান ও হিজবুল্লাহ-

7

মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

8

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, দুই গেইটম্যানের বিরুদ্ধ

9

আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

10

জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়াল

11

দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৫ সালে ১০০৮ শিশু নিহত

12

এনসিপির দুই কেন্দ্রীয় নেতার দলীয় পদ থেকে অব্যাহতি

13

ফতুল্লায় ৪০০ পিস ইয়াবা মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

14

সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩

15

পাকিস্তানের বেড়ে গেছে বিশ্বকাপ জেতার এর সম্ভাবণা

16

মাত্র ২১ বছর বয়সেই প্রাণ হারালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নু

17

মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে অর্ধগলিত লাশ

18

৬৩ ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব

19

সড়ক দুর্ঘটনায় নিহত মার্কিন অভিনেত্রী কিয়ানা আন্ডারউড

20