NNTV
প্রকাশ : May 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিশু রামিসা হত্যাকাণ্ডে বিচার দাবি করেছেন লিটন দাস

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও বিচার দাবি করেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার লিটন কুমার দাস। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে  এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন তিনি।

কন্যাসন্তানের বাবা হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করে লিটন দাস লেখেন, একজন কন্যাসন্তানের বাবা হিসেবে এই খবরটি অত্যন্ত কষ্টের এবং হৃদয়বিদারক। কোনো সমাজেই এটি মেনে নেওয়া যায় না। আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ পৃথিবী প্রয়োজন, যেখানে তারা ভয়হীনভাবে বড় হতে পারবে।

তিনি আরও বলেন, যেকোনো অন্যায়েরই সঠিক বিচার হওয়া উচিত এবং রামিসার ক্ষেত্রে বিচার কোনো বিলম্ব ছাড়াই নিশ্চিত করতে হবে। সবাইকে একসঙ্গে রামিসার জন্য বিচার দাবি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ধরনের অপরাধের জন্য কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমরা আর কখনো এমন কোনো ট্র্যাজেডি দেখতে চাই না।

গত মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১১ নম্বরের বি ব্লকের একটি বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে রামিসা আক্তারের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার আগে সকাল সাড়ে ১০টার দিকে বড় বোনের সঙ্গে স্কুলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই সে নিখোঁজ হয়।

রামিসার মা ফ্ল্যাটের দরজার বাইরে মেয়ের জুতো দেখতে পেয়ে পাশের ফ্ল্যাটে নক করেন। ভেতর থেকে দরজা না খোলায় সন্দেহ বাড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙে খাটের নিচ থেকে ধড় এবং শৌচাগার থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে।

ঘটনার পর শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল রানা। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পেশায় রিকশা মেকানিক এবং দুই মাস আগে স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া ওঠে।

পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা আলামত জব্দ করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানার স্ত্রীকে আটক করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়মিত বাদাম খেলে কমতে পারে কোলন ক্যান্সারের ঝুঁকি

1

মালয়েশিয়ার সুলতানের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশি রাষ্ট

2

নিলামের মাধ্যমে হবে পিএসএলের খোলোয়াড় নির্বাচন

3

সুখরঞ্জন বালী গুমে এএসপি সরাসরি ফজলুর জড়িত : ডিবি

4

গত ৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ,বেড়েছে ফ্ল্যাট-জমি

5

হাজারীবাগে জুতার কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ২ ইউনিট

6

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত

7

মাচাদো দিলেন নিজ নোবেল পদক বিনিময়ে ট্রাম্প দিলেন ব্যাগ

8

ইরান কেন ক্ষেপেছে জেলেনস্কির ওপর

9

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

10

লালপুরে নবজাতক চুরি অতঃপর উদ্ধার; মূল আসামি গ্রেফতার

11

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ জন

12

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

13

যেসব খাবার ফ্রিজে রাখবেন না

14

২০২৬ সালে বিয়ের আগেই হানিয়ার বিচ্ছেদ হবে

15

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জন আটক

16

স্পিকারের সাথে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

17

নয় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ

18

পৃথিবী আগের চেয়ে দ্রুত গরম হচ্ছে, সতর্ক করলেন বিজ্ঞানীরা

19

'এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব আমাদের বাবারা আর নেই?'

20