NNTV
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে ইয়ামাল ইস্যুতে কড়া জবাব স্পেনের

ওয়াশিংটনের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের সঙ্গে স্পেনের সম্পর্কের অবনতির বিষয়টি আবারও প্রকাশ্যে এলো। স্প্যানিশ লিগ শিরোপা জয়ের উদযাপনের সময় বার্সালোনার তারকা লামিন ইয়ামালের পতাকা ওড়ানোর পর ঘটনার সূত্রপাত হয়।

এ ঘটনায় ১৮ বছর বয়সী এই তারকার সমালোচনা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ। তিনি বলেছেন, এই কাজ ‘ঘৃণা উস্কে দেয়’।  এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, লামিন ইয়ামাল ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেওয়ার পথ বেছে নিয়েছেন, যখন আমাদের সেনারা সন্ত্রাসী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াই করছে। এই  সংগঠনটি ২০২৩ সালের ৭ অক্টোবর ইহুদি শিশু, নারী ও বৃদ্ধদের গণহত্যা, ধর্ষণ এবং পুড়িয়ে মেরেছে।

জানা যায়, রিয়াল মাদ্রিদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ লিগ শিরোপা জয়ের পর বার্সেলোনা দলের বিজয় প্যারেডের সময় একটি খোলা ছাদের বাস থেকে একটি বড় ফিলিস্তিনি পতাকা ওড়ান ইয়ামাল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগের দিন লিগ শিরোপা জয়ের উদযাপনে এই প্যারেডে প্রায় সাড়ে সাত লাখ মানুষ সমবেত হয়েছিল। মুসলিম ধর্মাবলম্বী ইয়ামাল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পতাকা হাতে নিজের ছবি পোস্ট করেন।

তবে এ ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনার কড়া জবাব দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন যে, তিনি কেবলমাত্র ফিলিস্তিনের প্রতি সেই সংহতিই প্রকাশ করেছেন যা লাখ লাখ স্পেনীয় অনুভব করে।

সানচেজ তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি বার্তায় আরও বলেন, যারা মনে করে একটি সার্বভৌম রাষ্ট্রের পতাকা ওড়ানো মানে ঘৃণা উস্কে দেওয়া, তারা হয় তাদের মানসিক ভারসাম্য হারিয়েছে অথবা নিজেদের অপমানে অন্ধ হয়ে গেছে।

গাজায় যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতির কারণে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যা খেলাধুলা ও সংস্কৃতিতেও ছড়িয়ে পড়েছে। ফুটবল, সাইক্লিং এবং বাস্কেটবলে এর প্রতিবাদ দেখা গেছে। গত বছরের স্প্যানিশ ভুয়েতা প্রতিযোগিতাটি একটি ইসরায়েল-সমর্থিত সাইক্লিং দলের অংশগ্রহণে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের দ্বারা বারবার ব্যাহত হয়েছিল।

ইসরায়েলের অন্তর্ভুক্তির প্রতিবাদে এ বছরের ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা বর্জনকারী পাঁচটি দেশের মধ্যে স্পেনও অন্যতম। আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে স্পেনের হয়ে তারকা হিসেবে মাঠে নামবেন ইয়ামাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে ট্রাক খালে পড়ে প্রাণ গেল একই পরিবারের ১৪ জনের

1

জম্মু-কাশ্মীরের ক্রিকেটে বিতর্ক! হেলমেটে ফিলিস্তিনের পতাকা,

2

খুলনায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ডাক কর্ম

3

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে যৌথসভা

4

বিএনপির বিজয়ে জাপান জানালো অভিনন্দন

5

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

6

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ বিশ্ববিদ্যালয় শি

7

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে প্রত

8

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

9

অপ্রচলিত মাদকে নতুন আতঙ্ক, ইয়াবার বিস্তার আরও ভয়াবহ

10

ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো কর্মস্থলে যোগ দিতে আসা প্রধান

11

কুমিল্লায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

12

ওসমান হাদি হত্যা মামলায় সাক্ষ্য দিলেন অটোরিকশা চালক কামাল

13

পূবাইলে যুবদল নেতা সোহেল খানের উদ্যোগে ইফতার বিতরণ

14

বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাল অস্ট্রেলিয়া বিএনপি

15

যে দলে জোড়া দুই ভাই আছে এবারের বিশ্বকাপে

16

আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা শুনানি আগামী ৩১ আগস্ট

17

গাজীপুরে গণধর্ষণ অভিযোগে তিন যুবক গ্রেফতার

18

পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের নবনির্ব

19

তীব্র শীত নিয়ে বড় দুঃসংবাদ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি

20