NNTV
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

এ আর রহমান প্রথমবার বড় পর্দায়, প্রভুদেবার সঙ্গে ‘মুনওয়াক’-এ

সংগীতের দুনিয়ায় যুগ যুগ ধরে রাজত্ব করে যাচ্ছে এ আর রহমান। সংগীত পরিচালক হিসেবে ঝুলিতে পুরেছেন অস্কার, ফিল্মফেয়ার থেকে শুরু করে অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কার ও ভারতসহ বিভিন্ন দেশের সম্মাননা। এই সুরকার এবার চমকে দিয়েছেন নতুন খবরে। জানিয়েছেন, এবার অভিনেতা পরিচয়ে দর্শক শ্রোতার সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছর মুক্তি পেতে যাওয়া ‘মুনওয়াক’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখছেন তিনি।

কমেডি ঘরানার ‘মুনওয়াক’ সিনেমা পরিচালনা করছেন মনোজ এনএস। পরিচালকের বরাতে জানা গেছে, রহমান শুরুতেই ছবিটির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছিলেন। গান রেকর্ডিংয়ের পর তাকে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়। চরিত্রটি সম্পর্কে বিস্তারিত শুনে তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান।

এছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন নন্দিত নৃত্যশিল্পী, অভিনেতা ও নির্মাতা প্রভুদেবা। সবমিলিয়ে দর্শককে চমকে দেয়ার মতো বেশ কিছু দৃশ্য এই সিনেমায় অপেক্ষা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এজন্য দর্শকদের আগামী মে মাস অপেক্ষা করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিউড নির্মাতা রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ

1

ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয় সুইডেন সরকার

2

যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়েছে

3

নির্বাচনের আগে মার্কিন নাগরিকত্ব ছাড়লেন শামা ওবায়েদ

4

পাঁচ গুণ বেশি টাকা দিয়ে জুলাই জাদুঘরে ঢুকতে হবে !

5

আজ ঢামেকে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

6

গুলিবিদ্ধ হাদি: আইসিউতে চলছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস

7

বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং

8

কুষ্টিয়ায় দুর্বৃত্তরা কেটে দিল কৃষকের পেঁয়াজের চারা

9

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

10

৩৪৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে

11

গ্রেফতারের পর জামিনে মুক্ত সাবেক ইংলিশ ফুটবলার রাহিম স্টার্ল

12

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠো

13

ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন এ অভিযোগ তিনি

14

আফগানিস্তানে পাকিস্তান করলো বিমান হামলা

15

ইরানের আরও ১ নারী ফুটবলার অস্ট্রেলিয়ার আশ্রয় ছেড়ে বাড়ির পথে

16

নতুন ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দিলেন স্টিভ স্মিথ

17

প্রেস সচিব বলেন আওয়ামী লীগ ভুল স্বীকার করলেও তার কোনো মূল্য

18

যৌন হয়রানির অভিযোগে শুটিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক জি

19

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

20