NNTV
প্রকাশ : Jan 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাত্র ২৭ বছরে মারা গেছে কোরীয় গায়িকা মো সু-জিন

২৪ জানুয়ারি মারা গেছেন,অ্যাকুস্টিক কোলাবো ব্যান্ডের কোরীয় গায়িকা।

মো সু-জিনের এজেন্সি প্যানিক বাটন জানিয়েছে, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় গিয়ংগি প্রদেশের নামইয়াংজুতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

এক বিবৃতিতে প্যানিক বাটন বলেছে, ‘আমরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করি। শোকসন্তপ্ত পরিবারের ইচ্ছা অনুযায়ী, কেবল পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।’

অ্যাকুস্টিক কোলাবো ব্যান্ডের আরেক সদস্য কিম সেউং-জে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘২০১৯ সালে আমাদের প্রথম দেখা। ২০২৬ সাল পর্যন্ত সপ্তাহে অন্তত এক দিন, কখনো কখনো টানা সাত দিনও একসঙ্গে দেখা হয়েছে, সে ছিল আমার সবচেয়ে কাছের সঙ্গী।’

মো সু-জিনকে স্মরণ করে তিনি লিখেছেন, ‘সে আমাকে সুখের মানে শিখিয়েছে এবং জীবন বাঁচিয়ে রাখার শক্তি দিয়েছে। প্রতিবার ওর কথা মনে পড়লে বুঝি, সে শুধু এখানে আমার সঙ্গে সময় কাটানো, দুষ্টুমি করা কোনো বন্ধু ছিল না। তাঁর সঙ্গে কাটানো সময়গুলো ছিল আনন্দের।’

২০২০ সালে অ্যাকুস্টিক কোলাবোতে যোগ দেন মো সু-জিন। ব্যান্ডটির তৃতীয় পূর্ণদৈর্ঘ্য অ্যালবামে যুক্ত হন তিনি।
অ্যাকুস্টিক কোলাবোর বাইরে একক শিল্পী হিসেবেও ক্যারিয়ার গড়েন মো সু-জিন। ২০২৫ সালের জুনে ‘ইয়োর ইউনিভার্স’ শিরোনামে একটি সিঙ্গেল প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ড দখলের অব্যাহত হুম

1

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’বিতরণ শুরু

2

বাজারে মূল্যস্ফীতিতে ভোগাচ্ছে সাধারণ মানুষ

3

৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙল লাথাম-কনওয়ের ব্যাটে

4

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত

5

ফ্রান্সে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আ

6

মেহেরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

7

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন করল জাতীয় বিশ্ববিদ্যা

8

শুটিং সেটে আহত হয়েছে অভিনেতা জিৎ

9

চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন

10

নারায়ণগঞ্জে পুরিয়া হেরোইনসহ ৩ জন আটক

11

জয় বাংলা স্লোগান দিয়ে নাটোর-নওগাঁ মহাসড়কে আগুন, ককটেল-পেট্রল

12

গণভোটে 'হ্যাঁ' ভোটের প্রচারণা চাওয়া যে কারণে অন্তর্বর্তী স

13

জরিপ: ডেনমার্কের সংখ্যাগরিষ্ঠ মানুষ যুক্তরাষ্ট্রকে শত্রু মনে

14

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারের চেষ্টা

15

অর্থায়ন হারানোর শঙ্কায় ফিফা ইস্যুতে নীরব ছোট ক্লাবগুলো

16

দোহায় মার্কিন ঘাঁটিতে সেনাদের উপস্থিতি নিয়ে আইআরজিসির নিশ্চি

17

বিশ্বকাপ জিততে ক্লাসেনকে ফেরানোর আহ্বান কেভিন পিটারসেনের

18

আইভীর জামিন পাঁচ মামলায়

19

হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিক সহ আহত ৩০ জন

20