NNTV
প্রকাশ : Feb 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রে ইসির নিষেধাজ্ঞা: কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে যাওয়া যিাবে না

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।কেন্দ্রের ৪০০ গজের ভেতরে সাধারণ ভোটার, প্রার্থী কিংবা সংশ্লিষ্ট নন এমন কেউ মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। তবে দায়িত্ব পালনের প্রয়োজনে মাত্র তিন শ্রেণির কর্মকর্তাকে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন রাখতে পারবেন কেবল তিন শ্রেণির ব্যক্তি। তারা হলেন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ এবং নির্বাচন সুরক্ষা ২০২৬ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুই জন আনসার সদস্য (অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার, ভিডিপি)।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রের ৪০০ গজ এলাকার মধ্যে সাধারণ ভোটার, প্রার্থী কিংবা অন্য কোনো ব্যক্তি মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইসির সংশ্লিষ্ট শাখা জানিয়েছে, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং কেন্দ্র থেকে তাৎক্ষণিক তথ্য বা ছবি আদান প্রদান বন্ধ করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে মাঠপর্যায়ে নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য আনসার সদস্যদের নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

এদিকে বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়: এক কেজি মাংসের দাম এক কোটি রি

1

ভিএআর প্রযুক্তির বিপক্ষে রায় দিলেন একানব্বই শতাংশ ফুটবলভক্ত

2

কৃষকদল নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

বিপিএল থেকে র্সব প্রথম বিদায় নিল নোয়াখালীর

5

ফেরিতে ওঠার মুহূর্তে যাত্রীবাহী বাস নদীতে, প্রাণ গেল ২৪ জনের

6

দেশের আলু রপ্তানির জন্য ভিয়েতনামের বাজার খোলা

7

৩০ জানুয়ারি ৫০তম বিসিএস প্রিলি

8

শুরু কবে হবে বইমেলা??

9

রণবীরের ধুরন্ধর ছাড়িয়ে গেল পুষ্পা টু

10

চীন অতিরিক্ত শুল্ক আরোপ করলো গরুর মাংস আমদানিতে

11

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা

12

২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল সুইডেন

13

খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে: মাশরাফী

14

এইচএসসি ২০২৬: নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারিতে, মার্চে ফরম পূর

15

বিশ্বকাপ ট্রফি কার ,ভারত নাকি নিউজিল্যান্ড?

16

যে ফর্মুলায় এগোচ্ছে যুক্তরাষ্ট্র

17

ইসলামে আকিকার গুরুত্ব ও বিধান

18

দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৫ সালে ১০০৮ শিশু নিহত

19

ঈদের ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

20