NNTV
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদির মৃত্যু হলে দেশ অচলের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দিয়েছে তার পরিবার। এক্ষেত্রে তার মৃত্যু হলে খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান এবং পুরো দেশকে অচল করার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার বিকেলের দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই হুঁশিয়ারি দেয় ইনকিলাব মঞ্চ।

ফেসবুকের পোস্টে বলা হয়, ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেওয়া হয়েছে। আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন।

আর ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয়, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

পোস্টে আরও বলা হয়, খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেফতারপূর্বক ফেরত আনতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ওয়ানডে বোলার র‌্যাংকিংয়ে শীর্ষে অ্যালানা কিং

1

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগান থেকে ৯ দেশি বন্দুক উদ্ধার

2

মানিকগঞ্জে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকটে আতঙ্কিত রোগীরা

3

"তফসিল ঘোষনার পর নরসিংদীতে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন

4

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

5

জামালপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

6

জাপান সফরে গেলেন জামায়াত আমির

7

ফজরের নামাজের বরকত ও বৈশিষ্ট্য

8

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে

9

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

10

সৌদি আরামকো তেল স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড

11

ওপেনএআই আনল নতুন এআই ইমেজ মডেল

12

দীর্ঘ ২১ বছর পর ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণ

13

জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

14

কুমিল্লায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

15

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

16

প্রথম দফায় হরমুজ প্রণালীর টোল থেকে আয় পেল ইরান

17

বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে হাসিনা সরকা

18

থাইল্যান্ডে বন্ধ শতাধিক স্কুল

19

ফ্যামিলি কার্ড পেতে করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

20