NNTV
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাত, বিপর্যয়ে রাশিয়ার কামচাটকা

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে গত ১৩০ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত রেকর্ড করা হয়েছে। ভয়াবহ এ তুষারঝড়ে পুরো অঞ্চল কার্যত অচল হয়ে পড়েছে। শহর ও জনপদ বরফে ঢেকে গেছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

এই উপদ্বীপটি বর্তমানে স্বাভাবিক জীবনে ফেরার জন্য রীতিমতো লড়াই করছে। 

গত এক সপ্তাহে তুষার, বরফ আর ঝোড়ো বাতাসের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের জনজীবন। বিশেষ করে কামচাটকার রাজধানী পেত্রোপাভলভস্ক-কামচাটস্কির সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনো চরম বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে সোমবার জরুরি বৈঠকে জানিয়েছেন গভর্নর ভ্লাদিমির সলোদভ। তিনি আগামী ২১ জানুয়ারির মধ্যে সব প্রধান সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সময়সীমা বেঁধে দিয়েছেন।

পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তুষারপাতের ভারে ছাদ থেকে পড়া বরফের নিচে চাপা পড়ে দুই বৃদ্ধের মৃত্যুর পর গত বৃহস্পতিবার শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এই মৃত্যুর ঘটনায় তুষার সরাতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট আবাসন ব্যবস্থাপনা কোম্পানিগুলোকে দায়ী করেছেন শহরের মেয়র। 

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, কামচাটকায় জানুয়ারির শুরু থেকে যে পরিমাণ তুষারপাত হয়েছে, তা গত ৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। রেকর্ড অনুযায়ী এর আগে সত্তর দশকের শুরুতে এমন আবহাওয়া দেখা গিয়েছিল। গত ডিসেম্বর মাসেই এই অঞ্চলে স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি তুষারপাত হয়েছিল এবং চলতি মাসের প্রথম ১৬ দিনেই তা স্বাভাবিক গড়ের চেয়ে ১৫০ শতাংশ ছাড়িয়ে গেছে। বর্তমানে শহরের অনেক এলাকায় বরফের উচ্চতা পাঁচ ফুটের বেশি এবং কোনো কোনো জায়গায় আট ফুটেরও বেশি তুষারস্তূপ জমে আছে।

বর্তমানে তুষারধসের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ ভেরা পোলিয়াকোভা। গভর্নর সলোদভ দ্রুত স্কুলগুলো খুলে দেওয়ার এবং খাদ্য ও জ্বালানি সরবরাহের গতিবিধি ম্যানুয়ালি পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বাড়ির ছাদ থেকে ঝুলে থাকা বড় বরফখণ্ডকে পথচারীদের জন্য মরণফাঁদ হয়ে উঠতে পারে বলে তিনি সতর্কবার্তা জারি করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

1

১২ দলীয় জোট ডেকেছে জরুরি সংবাদ সম্মেলন

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন নির্ধারণের সিদ্ধান্ত সরকারের

4

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রঙে রঙিন হয়ে উঠছে কেন্দ্রী

5

প্রেস সচিব বলেন আওয়ামী লীগ ভুল স্বীকার করলেও তার কোনো মূল্য

6

দেশের কয়লা-গ্যাস দখলে দেশি ওবিদেশি নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

খালেদা জিয়া যাচ্ছে লন্ডনযাত্রায়

9

আগামী ৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না : ডিসি মাসুদ

10

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ

11

রুহুল কবীর রিজভী হাসপাতালে

12

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

13

ইরানে শিক্ষার্থীর বিক্ষোভে খামেনি সরকারের প্রতিক্রিয়া

14

বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাল অস্ট্রেলিয়া বিএনপি

15

ফের ১০০ ডলারের উপরে তেলের দাম

16

গাজা, সুদানে বাংলাদেশের হাফেজ্জী টিম খাদ্য সহায়তা দিচ্ছে

17

দেশে ১৮২ কোটি ডলার রেমিট্যান্স এলো ১৬ দিনে

18

আর্সেনাল ফিরেছে শীর্ষে

19

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা

20