NNTV
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের  সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে গ্রাহকদের জন্য সতর্কবার্তাটি পোস্ট করে বাংলাদেশ ব্যাংক।

সতর্কবার্তায় বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে। এ প্রক্রিয়ায় গ্রাহকের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ, সিভিভি (CVV)-সহ সংবেদনশীল তথ্য উক্ত প্রতিষ্ঠানের কাছে শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কিছু ঝুঁকি থেকে যেতে পারে। যেমন-

ক. কার্ডের গোপনীয় তথ্য ফাস হয়ে জালিয়াতির আশঙ্কা;
খ. অননুমোদিত লেনদেন সংঘটিত হওয়ার সম্ভাবনা;
গ. গ্রাহকের আর্থিক ক্ষতি ও তথ্য নিরাপত্তা বিস্মিত হওয়া;
ঘ. সামগিক কার্ড ব্যবস্থাপনায় ঝুঁকি বৃদ্ধি পাওয়া।

এছাড়াও সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অননুমোদিত প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে কার্ড সংক্রান্ত তথ্য প্রদানসহ প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর করা থেকে সব গ্রাহককে বিরত থাকার অনুরোধ করা যাচ্ছে। একইসঙ্গে কার্ড সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ প্রদান করা হলো।

গ্রাহকদের ব্যাংক হিসাবের নিরাপত্তার স্বার্থে বলা হয়েছে, আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকসমূহের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো অবস্থাতেই ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড (011) কিংবা কার্ডের কোনো তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না। যেকোনো সন্দেহজনক লক্ষ্য করলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগের পরামর্শ রইল।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র তাপদাহ ও খাবার পানির সংকটে হাঁসফাঁস করছে জাপানিরা

1

বিজয় দিবস উদযাপিত হয়েছে বার্সেলোনায়

2

সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

3

রংপুরে ‘ট্রান্সফরমার চুরি করতে’ সেচঘরে থাকা কৃষককে ‌হত্যা

4

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

5

জুমার দিন যেসব কাজ নিষিদ্ধ

6

সয়াবিন তেলের সরবরাহ–সংকট

7

পশ্চিমবঙ্গে ৩৯ পাউন্ডের কেক কেটে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

8

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা যারা

9

দেশের বিভিন্ন স্থানে গত এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার

10

গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান

11

ইলিয়াস কাঞ্চনের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন রোজিনা

12

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়ায়

13

ঢাকায় জাল টাকাসহ এক যুবক গ্রেফতার

14

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ বিশ্ববিদ্যালয় শি

15

ইউক্রেন হামলা করেছে রাশিয়ার সাবমেরিনে

16

হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে

17

আয়াতুল্লাহ আলি খামেনি-কে যে স্থানে দাফন করা হবে।

18

কক্সবাজারে জব্দ করা হয়েছে অবৈধ কারেন্ট জাল

19

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

20