NNTV
প্রকাশ : Jun 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমি না থাকলে ইসরয়েলের অস্তিত্বই থাকতো না:ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার ভূমিকা না থাকলে আজকের ইসরায়েলের অস্তিত্বই থাকতো না। 

এ সময় তিনি আরও বলেন, ইসরায়েল-ইরান উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের ফল।

সাম্প্রতিক এক পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ইরান ইস্যুতে যুদ্ধে জড়াতে প্রভাবিত করেছেন- এমন অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, “তিনি (নেতানিয়াহু) আমাকে ফাঁদে ফেলেছেন? আমি-ই তো এই সিদ্ধান্ত নিয়েছি।”

ট্রাম্প দাবি করেন, তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণে এই অবস্থান নিয়েছিলেন এবং তার মতে যুক্তরাষ্ট্রের উচিত ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

তিনি আরও বলেন, “আমরা তাদের (ইরান) পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না।”
রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে ট্রাম্প বলেন, এসব অভিযোগ ‘ডেমোক্র্যাটদের রাজনৈতিক প্রচারণার অংশ’। তার ভাষায়, “তারা কিছুই বোঝে না।”

ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরান ইস্যু নিয়ে তার উদ্বেগ নতুন নয়। প্রথম মেয়াদেই তিনি ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন, যা তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের অধীনে সম্পন্ন হয়েছিল।

তার দাবি অনুযায়ী, ইরানের পারমাণবিক সক্ষমতা ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করতে পারে। তিনি বলেন, “এটা ইসরায়েলের বিষয়ও বটে, কারণ প্রথম আঘাত সম্ভবত তাদের ওপরই আসতো।”

সবচেয়ে বিতর্কিত মন্তব্যে ট্রাম্প বলেন, “আমাকে ছাড়া এখন আর ইসরায়েল থাকতো না।”

আন্তর্জাতিক অঙ্গনে তার এই বক্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

1

খামেনির পর ইরানের নেতৃত্বে কে?

2

মৌলভীবাজার সীমান্তে ভারতীয় আগ্নেয়াস্ত্র ও শক্তিশালী বিস্ফোরক

3

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবে প্রস্তুত থাকবে ডিএমপি

4

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটক উ

5

আজ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়

6

শোখনকে আহবায়ক করে ৬১ সদস্য জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো

7

অহেতুক হাত পাতা: নিন্দার যোগ্য

8

যুক্তরাষ্ট্রজুড়ে তুষারঝড়,১৩ হাজার ফ্লাইট বাতিল

9

নরসিংদীর শিবপুর ইউএনও ফারজানা ইয়াসমিন একের পর এক মানবিক কাজ

10

অর্থনীতি ধুঁকছে তিন চাপে

11

কম পারিশ্রমিকের জন্য প্রযোজকদের দুষলেন অভিনেত্রী কৃতি

12

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

13

ইসলামপুরে সরিষার চাষ অধিক হওয়ায় মৌয়ালরা মধু সংগ্রহে ব্যস্ত

14

সাবিনার জোড়া গোলে ভারতকে উড়িয়ে দিলো বাংলাদেশ

15

যেসব খাবার ফ্রিজে রাখবেন না

16

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়ায়

17

বাঁশখালীর ১০০ পরিবার পাচ্ছে নতুন ঘর

18

অবশেষে বিয়ে করলেন ইউটিউব তারকা মিস্টার বিস্ট

19

নরসিংদীর রায়পুরায় জুয়েলার্স ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার হত্যার

20