NNTV
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

শীতে শুষ্ক আবহাওয়ায় খুশকি রোধে ঘরোয়া উপায়

শীতের শুষ্ক আবহাওয়ায় মাথার ত্বক আর্দ্রতা হারায়। ফলে খুশকি বেড়ে চুলকানি, রুক্ষতা ও চুল পড়ার সমস্যা দেখা দেয়। তবে ঘরে বসেই কিছু সহজ উপায়ে খুশকি রোধ করা সম্ভব। শীতে এসব ঘরোয়া উপায় নিয়মিত ব্যবহার করলে মাথার ত্বক সুস্থ থাকে এবং চুলও থাকে প্রাণবন্ত। চলুন জেনে নেওয়া যাক শীতে খুশকি রোধে কিছু ঘরোয়া উপায়-

নারকেল তেল ম্যাসাজ

সামান্য গরম নারকেল তেল মাথার ত্বকে ১০ মিনিট ম্যাসাজ করুন। এটি স্ক্যাল্পকে আর্দ্র রাখে ও খুশকি কমায়।

লেবুর রস ব্যবহার

চুলে শ্যাম্পু করার আগে স্ক্যাল্পে লেবুর রস লাগিয়ে ৫-৭ মিনিট রেখে ধুয়ে ফেলুন। লেবুর অ্যান্টিফাঙ্গাল গুণ খুশকি কমাতে সাহায্য করে।

দই-মধুর হেয়ার মাস্ক

খুশকি রোধে ২ টেবিল চামচ দই ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে মাথায় লাগান। ২০-২৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি স্ক্যাল্পের শুষ্কতা দূর করে।

অ্যালোভেরা জেল লাগান

অ্যালোভেরা জেল স্ক্যাল্পে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে চুলকানি ও খুশকি কমে।

মেহেদি পাতার পেস্ট

মেহেদি পাতা বেটে পেস্ট করে মাথায় লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এটি স্ক্যাল্প ঠান্ডা রাখে ও খুশকি দূর করতে সাহায্য করে।

গরম পানি এড়িয়ে চলুন

চুল ধোয়ার সময় অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না। এতে স্ক্যাল্প আরও শুষ্ক হয়ে খুশকি বাড়ে।

মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন

সপ্তাহে ২ বার মাইল্ড বা অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন যাতে স্ক্যাল্প পরিষ্কার ও আর্দ্র থাকে।

এ ছাড়া চুলের সঠিক পরিচর্যা- মাথা পরিষ্কার ও শুকনো রাখা, ভেজা চুল নিয়ে বাহিরে না যাওয়া। চুলের সঠিক পরিচর্যার ফলে খুশকি তৈরি হওয়ার সম্ভাবনা কমে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর মাত্র ৩০ দিন', 'দেশে বন্ধ ৮৮ লাখের বেশি সিম'

1

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচ

2

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যালেক্সি লিখাচে

3

আইপিএল ইস্যুতে বাংলাদেশ–ভারত অথর্নীতি সম্পর্কে নেতিবাচক প্

4

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তেলআবিব

5

ইরানের নেতা খামেনি নিহত

6

কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ২

7

পলাতক ব্যক্তিরা হতে পারবেন না ভোট প্রার্থী

8

রাখাইনের হাসপাতালে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢ

9

সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ তরুণদের

10

গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল আগামী ২৯ অক্টোবর পর্যন্ত

11

রাজধানীতে বেড়েছে তাপমাত্রা, সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়

12

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

13

বিশ্বের সবচেয়ে উষ্ণ ৬টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি-অক্সফ

14

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

15

ফয়েজ তৈয়্যব বলেছেন এনইআইআর চালুর পরেও ৯০ দিন বন্ধ হবে না ক

16

লোহাগাড়ায় সন্ত্রাসী কালা বাবুল অস্ত্রসহ গ্রেফতার

17

বাণিজ্য সম্প্রসারণে ইইউ’র সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরলো বাং

18

রায়পুরায় এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগ

19

পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

20