NNTV
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা

নারায়ণগঞ্জ শহরের ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইম ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা।

আজ (বৃহস্পতিবার) সকালে গাবতলী এলাকার একটি গার্মেন্টসের শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেছেন। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

কারখানার কাটিং ম্যান আব্দুল খালেক বলেন, গত দুই মাস ধরে বেতন ও ওভারটাইমের কোনো টাকা দিচ্ছে না কর্তৃপক্ষ। সোমবার বেতন দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। তাই বাধ্য হয়ে শ্রমিকরা সড়কে নেমে আন্দোলন করছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। 

সংবাদ পেয়ে পুলিশ, শিল্প পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন। পরে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক অবরোধ তুলে নেন। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।

1

ইরানে স্টারলিংক দিচ্ছে বিনামূল্যে ইন্টারনেট সেবা

2

চাঁদপুরে ব্যস্ত কর্মদিবস পার করলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

3

টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত বইপাঠ প্রতিযোগিতা

4

‘আওয়ামী লীগ বারবার পালিয়েছে সর্বশেষ ২০২৪ সালেও’

5

জেনে নিন সকালে রসুন খাওয়ার উপকারিতা

6

ঢাকায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

7

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চিতাবাঘ আতঙ্কে স্থানীয়রা

8

দেশের বিভিন্ন স্থানে গত এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার

9

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

10

গুলিবিদ্ধ ওসমান হাদি, তীব্র নিন্দা ছাত্রদলের

11

মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল মিরাজ : সিলেট কোচ

12

ছয় বছর পর অবশেষে এলো হৃদয়ের 'ট্র্যাপড'

13

জনগণের শক্তির কাছে পরাজিত হবে ষড়যন্ত্রকারীরা : আমীর খসরু

14

ভারতের সঙ্গে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের, পুনর্বিবে

15

দেশে খাদ্যশস্যের মজুদ ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন: খাদ্য উপদেষ্টা

16

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর শিকার এএসআই, অস্ত্র লুট

17

রূপগঞ্জে ফেসবুক পোস্টে মন্তব্য নিয়ে সংঘর্ষ, আহত ৫ জন

18

২৪ ডিসেম্বর ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক

19

লোহাগাড়ায় সন্ত্রাসী কালা বাবুল অস্ত্রসহ গ্রেফতার

20