NNTV
প্রকাশ : May 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন ব্যাটার ফিল সল্ট

আঙুলের চোটে মাঠের বাইরে থাকা ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার ফিল সল্ট আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ওপেনারকে আঙুলের স্ক্যান করাতে ইংল্যান্ডে পাঠানো হয়েছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-এর অনুরোধেই দেশে ফিরেছেন সল্ট। কেন্দ্রীয় চুক্তিতে থাকায় তার চোটের বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে বোর্ড।

 বেঙ্গালুরু বা ইসিবি চোটের ধরন সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি। তবে দ্রুত সুস্থ হয়ে চলতি আইপিএলেই তাকে দলে ফিরে পাওয়ার আশায় রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

 দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গত ১৮ এপ্রিল  ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পান সল্ট। ইনিংসের ষষ্ঠ ওভারে বাউন্ডারি ঠেকাতে ডাইভ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। চোট পাওয়ার আগে ওই ম্যাচে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

চলতি আসরে ছয় ইনিংসে ১৬৮.৩৩ স্ট্রাইক রেটে ২০২ রান করেছেন সল্ট।

তার অনুপস্থিতিতে দলে সুযোগ পাচ্ছেন জেকব বেথেল, তিনি এখনো প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। স্কোয়াডে আরও রয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জর্ডান কক্স।

বর্তমানে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী বৃহস্পতিবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও বাড়ল স্বর্ণের দাম

1

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

2

ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতির আলোয় পরীক্ষা দিলেন সাড়ে চার হাজার শ

3

চীন অতিরিক্ত শুল্ক আরোপ করলো গরুর মাংস আমদানিতে

4

অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস

5

এপস্টেইন নথি প্রকাশের পর মুখ খুললেন মেলিন্ডা গেটস

6

দিনাজপুরে প্রতিদিন দুই কোটি টাকার টমেটো বেচাকেনা

7

প্রতিদিন হাঁটার অভ্যাস কেন সুস্থ জীবনের চাবিকাঠি

8

বিশ্বকাপে আলাবার নেতৃত্বে অস্ট্রিয়ার দল ঘোষণা

9

পশ্চিমবঙ্গের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু

10

আজ তারেক রহমানের জনসভা ঢাকার ৬ স্থানে

11

কুষ্টিয়ায় শীতবস্ত্র বিতরণ করেছে পলিন ফাউন্ডেশন

12

আগামী ৫ দিনের আবহাওয়া যেমন থাকবে

13

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

14

নতুন নিয়ম আইপিএলের নিলামে

15

ইউনিভার্সেল মেডিকেল কলেজে নবীন বরণ ও আইসিইউ সম্প্রসারণ উদ্বো

16

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে প্রবল উদ্বেগে ভারত

17

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

18

২৩ দিন পর আবারও সচল হলো ইস্টার্ন রিফাইনারী

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20