NNTV
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন, ১০০ বস্তা উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএডিসির এক সার ডিলারের গুদাম ভেঙে সার লুটের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিকে সোমবার (২৪ আগস্ট) তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


রবিবার (২৩ আগস্ট) রাতে ন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বিষয়টি নিশ্চিত করে।

এর আগে রোববার সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের এক বিএডিসি সার ডিলারের গুদাম ভেঙে স্থানীয় কৃষকেরা প্রায় ১৯০ বস্তা সার নিয়ে যান। ঘটনার পর উপজেলা প্রশাসন সহকারী কমিশনারকে (ভূমি) সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং সদস্যসচিব হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা।


ইউএনও অমৃত দেব নাথ বলেন, লুট হওয়া ১৯০ বস্তা সারের মধ্যে ইতোমধ্যে ১০০ বস্তা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সার ডিলারকে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে কোনো সামরিক জাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া

1

'বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা'জারি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনা

2

মুন্সীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

3

বরিশালে তারেক রহমানের জনসভা, বাড়ছে নেতাকর্মীদের ঢল

4

মানিকগঞ্জে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকটে আতঙ্কিত রোগীরা

5

বিশ্বকাপে ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন স্পেন গোলকিপার উনাই সিমন

6

কী কারনে বললেন তারেক রহমান ‘নাউজুবিল্লাহ’

7

কক্সবাজারের উখিয়ায় মাটিচাপায় একজন শ্রমিকের মৃত্যু

8

হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার

9

ইরানে মৃতের সংখ্যা ১,৩৩২

10

বজ্রপাত থেকে বাঁচার জন্য যে দোয়া পড়বেন

11

বাগেরহাটে গ্রেফতার হয়েছে তাঁতীলীগ নেতা

12

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন: ই

13

শেরপুরের নকলায় ইয়াবাসহ একজন গ্রেফতার

14

চলতি সপ্তাহে ডিজিটাল স্ট্রিমিং-এ আসছে ‘দ্য ড্রামা’

15

সিলেটে যুবক খুন, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার

16

মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে এইচপি

17

রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

18

ইরানের সঙ্গে ‘পরোক্ষ’ আলোচনায় যুক্ত থাকার কথা জানালেন ট্রাম্

19

হোবার্ট হারিকেন্স জয় পেল রিশাদের অভিষেক ম্যাচে

20