NNTV
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ


টানা চারদিন পর ঝলমলে রোদের দেখা পেয়েছেন রংপুরবাসরা । বুধবার সূর্যের দেখা মেলায় শীতের দাপট কিছুটা কমেছে। স্বাভাবিক গতি ফিরে পেয়েছেন মানুষ। তবে ভোরবেলা ও সন্ধ্যা থেকেই হিমেল হাওয়া ও কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক। 

গত কয়েকদিন ধরে রংপুরসহ আশপাশ এলাকায় সূর্যের মুখ কোথাও দেখা যায়নি। বৃষ্টির মতো ঝরেছে শিশির। ঘন কুয়াশায় ঢাকা ছিল প্রকৃতি। জনজীবনসহ কৃষি ও প্রাণী জগতে পড়েছিল নেতিবাচক প্রভাব। প্রাত্যহিক কাজকর্ম যেমন ক্ষতিগ্রস্ত হয়েছিল, তেমনি তীব্র শীতে ভুগেছেন দরিদ্র জনগোষ্ঠীর মানুষ।   

আবহাওয়া কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, রংপুর বিভাগে রাত ও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে কোথাও কোথাও বেশি শীত অনুভূত হতে পারে। জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সকাল ৬টায় ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। গত চরদিন রংপুরসহ আশপাশ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায়

1

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

2

কমিউনিস্ট পার্টির নেতা জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণ

3

শুরু কবে হবে বইমেলা??

4

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবে প্রস্তুত থাকবে ডিএমপি

5

গত ৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ,বেড়েছে ফ্ল্যাট-জমি

6

যেসব কার্যসূচি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে

7

শাজাহানপুরে ছুরিকাঘাতে একজন নারী আহত

8

সূচকের পতনে কমেছে ডিএসইর লেনদেন

9

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

10

যশোরে যাত্রীবাহী বাসে আগুন

11

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা নিহত হয়েছেন ১০

12

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

13

প্রিয়াঙ্কা চোপড়া পাচ্ছেন ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’

14

নরসিংদীর রায়পুরায় বটতলী যুবসমাজের উদ্যোগে জমকালো ডে-নাইট ক্র

15

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতা নিহত

16

ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু

17

৪ মে দেশে ফিরবে লিমনের মরদেহ

18

নিজ দায়িত্বে প্রচার উপকরণ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জ

19

বিবাহবার্ষিকীতে স্বামীর ‘উপহার’ ডিভোর্স নোটিশ!

20