NNTV
প্রকাশ : Mar 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার লিটার ডিজেল জব্দ

গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী।  আজ বুধবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ব্রাদার এন্টারপ্রাইজ নামের  একটি টাইলস্ এর দোকান থেকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অভিযোগে সেনাবাহিনীর উদ্যোগে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোকান মালিক মো: জালালকে ১০,হাজার টাকা জরিমানা সহ জব্দ করা হয় ব্যবসায়িক লাইসেন্স। সেনাবাহিনী সূত্র জানায় আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সম্ভাব্য জ্বালানি সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুদ করছে—এমন তথ্য পাওয়ার পর গোপালগঞ্জ জেলায় মোতায়েনকৃত সেনাবাহিনীর ইউনিট এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাশিয়ানী আর্মি ক্যাম্প, মুকসুদপুর থানা পুলিশ এবং জেলা প্রশাসনের 
এই অভিযানের মাধ্যমে অবৈধ জ্বালানি মজুদ কার্যক্রম বন্ধ হওয়ায় বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং স্থানীয় জনগণ এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, মজুদদারির মতো অসাধু কার্যক্রম প্রতিরোধ করা এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 
হাবিবুল্লাহ খান হাবিব

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় শীত কেমন থাকবে, জানাল অধিদপ্তর

1

চট্টগ্রামে গ্যাস দুর্ঘটনায় ফ্ল্যাট মালিক সাখাওয়াতের মৃত্যু

2

ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশ

3

ফোনের প্যাটার্ন-পিন ভুলে গেলে সহজভাবে উপায়ে আনলক করার উপায়

4

দেশের সাত জেলায় বইছে তাপপ্রবাহ

5

বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান

6

চট্টগ্রামের নির্বাচনী বেইজ ক্যাম্প ঘুরে দেখলেন বিজিবি মহাপরি

7

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

8

রাজধানীসহ সারা দেশে নিয়মিত নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের সতর্

9

অভিনেতা আরিফিন শুভ শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন

10

কোরআনের দৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত

11

নারায়ণগঞ্জে ছাত্রলীগ-তাঁতীলীগের দুই নেতা গ্রেপ্তার

12

মাদারীপুর জেলা হাসপাতালে দীর্ঘ প্রতীক্ষার পর আইসিইউ সেবা চাল

13

বেগম বাজার ও মৌলভীবাজার–এর বণিক সমিতির নির্বাচন ২০২৬–২০২৯

14

এরদোয়ান জানালেন ইসরায়েলকে রুখে দেয়ার আহ্বান

15

নাসার রোমান টেলিস্কোপ মানচিত্র বানাবে মহাবিশ্বের ফাঁকা জায়গা

16

মারকাজ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের ‘অ্যাওয়ার্ড অব এক্সেলেন্

17

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

18

সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবক নিহত

19

দৈনিক নীরবাংলার ১৭তম বর্ষপূর্তিতে কামরুল ইসলামের সম্মাননা

20