NNTV
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলি গোপন কারাগারে ফিলিস্তিনিদের ভয়াবহ নির্যাতন

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের কোনো নাম বা পরিচয় থাকে না, তাদের কেবল একটি নম্বর দিয়ে চিহ্নিত করা হয়। সেখানে বন্দিদের সার্বক্ষণিক চোখ কালো কাপড়ে বাঁধা এবং হাত-পা শিকল দিয়ে আটকে রাখা হয়। সামান্য নড়াচড়া করলেই তাদের ওপর হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া হয় কিংবা রক্ষীদের মারধরের শিকার হতে হয়।

বন্দিশালার ভেতরের অস্থায়ী হাসপাতালে আহত ও অসুস্থ বন্দিদের সম্পূর্ণ নগ্ন করে লোহার বিছানার সাথে বেঁধে রাখা হয়। দীর্ঘ সময় প্লাস্টিকের জিপ-টাই বা শক্ত তার দিয়ে হাত-পা বাঁধার কারণে অনেকেরই পচন ধরে যায়।

অভিযোগ রয়েছে যে, অভিজ্ঞতাহীন বা শিক্ষানবিশ চিকিৎসকদের দিয়ে কোনো অবশ করার ওষুধ বা অ্যানেস্থেসিয়া ছাড়াই বন্দিদের হাত-পা কেটে ফেলা বা অঙ্গচ্ছেদ করা হতো। সিএনএন শুধু ইসরায়েলি তথ্যদাতাদের ওপরই নির্ভর করেনি বরং সেখান থেকে মুক্তি পাওয়া বেশ কয়েকজন বন্দির সাক্ষাৎকারও নিয়েছে। তাদেরই একজন গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আল-রান জানান, তাদের মানুষের চেয়েও অধম পশুর মতো বিবেচনা করা হতো।

ইসরায়েলি সেনাবাহিনী এসব অভিযোগের প্রেক্ষিতে দাবি করেছে যে তারা আইন অনুযায়ী বন্দিদের দেখাশোনা করে। তবে তারা বন্দিদের নগ্ন রাখা বা ডায়াপার পরিয়ে রাখার অভিযোগ সরাসরি অস্বীকার করেনি।

উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর থেকে ‘সেদে তেমান’ মরুভূমির ক্যাম্পে ১০০টিরও বেশি নতুন কাঠামো ও বিশাল তাবু তৈরি করে বন্দিশালার পরিধি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে সেখানে প্রায় ৯ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে সম্পূর্ণ গোপনে বন্দি রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে ছাড়মূল্যে তেল দিবে রাশিয়া

1

বিশ্বকাপ শেষেই একসঙ্গে অবসরে যাবেন নিউজিল্যান্ডের ৩ ক্রিকেটা

2

যৌন হয়রানির অভিযোগে শুটিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক জি

3

মাত্র ২৭ বছরে মারা গেছে কোরীয় গায়িকা মো সু-জিন

4

ভারতে বাংলাদেশের ভিসা পুনরায় চালু করলো ভারত সরকার

5

ইরানে বিদেশি হস্তক্ষেপেরে বিরোধিতা চীনের,মধ্যপ্রাচ্যে শান্তি

6

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

7

জেলা পরিষদে মো. সারোয়ার হোসেন মৃধাকে চায় নরসিংদীবাসী

8

নেত্রকোনায় বাড়ছে হামের প্রাদুর্ভাব

9

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

10

বিআরটিএর অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা

11

যশোরের কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্ম

12

আজ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন

13

আজ পশ্চিমবঙ্গ দিবস, রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

14

অভিনেতা আরিফিন শুভ শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন

15

ভারত তলব করেছে বাংলাদেশের হাইকমিশনারকে

16

নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত

17

৩০ জানুয়ারি ৫০তম বিসিএস প্রিলি

18

আগামী আঠারো মাস বন্ধ থাকবে বুর্জ আল আরব

19

আজ শুরু আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

20