NNTV
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
মানবিক উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এর ব্যবস্থাপনায় এ উপজেলার সকল বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
আজ সকালে নরসিংদী সদর উপজেলা হল রোমে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: রাশেদুজ্জামান জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল খালেক, নরসিংদী সদর উপজেলা অফিসের বর্তমান সহকারী কমিশনার (ভূমি)  মেফতাহুল হাসান, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুজিবনগরে সাইবার মামলার পলাতক আসামি গ্রেফতার

1

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

2

পুলিশের ওপর সশস্ত্র হামলা গ্রেপ্তারকৃত আসামির

3

বগুড়ায় বেশিরভাগই ফিলিং স্টেশন বন্ধ ভোগান্তির শিকার চালকরা

4

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

5

নীলফামারীতে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত

6

সরকারি চাকরিজীবীদের মিলবে টানা ৪ দিনের ছুটি

7

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

রাজবাড়ীতে জামিনে মুক্তি পাওয়া যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তদ

10

নরসিংদীতে তারেক রহমানের আগমন উপলক্ষে বিশাল মহাসমাবেশ সফল করত

11

এবারের বিপিএল চট্টগ্রামে হচ্ছে না

12

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণ

13

মৃত ব্যক্তির সঞ্চয়পত্রের টাকা পাবেন

14

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হানারচরে বিএনপি নেতা আক্তার মিজি

15

শুরু হয়েছে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির দ্বিতীয় দি

16

হাজীপুর ইউনিয়নকে শিল্প ও পোশাক বাণিজ্যের ক্ষেত্র গড়ে তোলার প

17

এবার নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

18

অভিষেক শর্মা গড়লেন ছক্কার নতুন রেকর্ড

19

আজকের স্বর্ণের দাম: ১৮ ডিসেম্বর ২০২৫

20