NNTV
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে গ্রামছাড়া

নওগাঁর মহাদেবপুরে প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থাতেই আপন শ্যালিকাকে বিয়ে করার অভিযোগে এক যুবক ও তার দুই স্ত্রীকে মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে মহাদেবপুর উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


ভুক্তভোগী ওই যুবকের বয়স ৩৫ বছর এবং তিনি নওগাঁ সদর উপজেলার বাসিন্দা ও পেশায় একজন আইনজীবীর সহকারী। গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি নিজের প্রথম স্ত্রীর আপন ছোট বোনকে (২১) বিয়ে করেন। বিয়ের পর তারা জেলার বদলগাছী উপজেলা সদরে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেছিলেন।


তবে আপন দুই বোনকে একসঙ্গে বিয়ের বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র সমালোচনা শুরু হয়। স্থানীয়দের আপত্তির মুখে এবং ‘ইসলাম ধর্মে একসঙ্গে দুই বোনকে বিয়ে করার বিধান নেই’—এমন যুক্তিতে বদলগাছীর সেই ভাড়া বাসা ছেড়ে দিতে বাধ্য হন তারা। পরবর্তীতে বাধ্য হয়ে সোমবার রাতে দুই স্ত্রীকে নিয়ে মহাদেবপুর উপজেলায় নিজের শ্বশুরবাড়িতে গিয়ে ওঠেন ওই যুবক।

শ্বশুরবাড়িতে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়ার পর রাত ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। তরুণ প্রজন্মের ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে—এমন অজুহাত দেখিয়ে তাদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে এক যুবক ও দুই নারীকে ঘিরে একদল মানুষ উল্লাস করছেন। এ সময় তাদের মারধর করা হয়, মুখে চুনকালি মাখানো হয় এবং গলায় জুতার মালা পরিয়ে লাঠিসোঁটা নিয়ে গ্রামছাড়া করা হয়। বর্তমানে ওই দম্পতি ও দুই বোন এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী যুবকের শ্বশুর ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে জানান, রাতে গ্রামের লোকজন এসে তার দুই মেয়ে ও জামাতাকে নানাভাবে হেনস্তা করে মারধর করে এবং জোরপূর্বক গ্রাম থেকে বের করে দেয়।

নওগাঁ জেলা ইমাম-মুয়াজ্জিন পরিষদের সাবেক সভাপতি মাওলানা আকরাম হোসেন জানান, ইসলামের বিধান অনুযায়ী প্রথম স্ত্রী জীবিত ও বৈবাহিক সম্পর্কে থাকা অবস্থায় তার আপন বোনকে বিয়ে করা সম্পূর্ণ নাজায়েজ। তবে প্রথম স্ত্রীর মৃত্যু হলে কিংবা তাদের মধ্যে বিচ্ছেদ ঘটলে শ্যালিকাকে বিয়ে করা জায়েজ রয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্র

1

কোটালীপাড়ায় গাছচাপায় একজনের মৃত্যু

2

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

3

বাংলাদেশি চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ

4

১২ ফেব্রুয়ারিই হবে  নির্বাচন প্রধান উপদেষ্টা

5

নাতনি জাইমা রহমান ও পরিবারের সদস্যরা করলেন খালেদা জিয়ার কবর

6

রোজার পদবি থেকে উধাও ‘খান’

7

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

8

যথেষ্ট সুন্দরী' নন, তাই সিনেমা থেকে বাদ পড়েন অস্কারজয়ী অভি

9

সজনে ডাঁটা যেভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে

10

বিশ্বকাপে ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন স্পেন গোলকিপার উনাই সিমন

11

কঠোর নিরাপত্তায় আদালতে সোহেল ও তার স্ত্রী

12

জাপানে ভয়াবহ তুষারপাতে ৩০ জনের মৃত্যু

13

ঢাকা মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট

14

এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ করেছে এনবিআরের ওয়েবসাইট

15

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

16

শনিবার সকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

17

ডিসিরা সাংবাদিক হওয়ার নীতিমালা চান, ভাবছে মন্ত্রণালয়

18

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠো

19

নরসিংদী থেকে উদ্ধার হয়েছে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র

20