NNTV
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন সৌদি

২০২৬ সালের হজ আদায়ে প্রথম তিন দিনে  ১২ হাজার ৮৫৫ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

আজ সোমবার (২০ এপ্রিল) আশকোনা হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। হজ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি লাঘবে আন্তরিকভাবে কাজ করছেন তারা। হজযাত্রীদের পদচারণায় মুখর আসকোনা হজ ক্যাম্প। এখানেই বোর্ডিং পাসসহ ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ করতে পারছেন হজযাত্রীরা।
 
এ বছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পেয়েছেন ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনাকারী এজেন্সির সংখ্যা ৬৬০টি। এর মধ্যে লিড এজেন্সি ৩০টি, বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।
 
২০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৩২টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। বিভিন্ন এয়ারলাইন্স ভিত্তিক হজযাত্রীদের বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:
 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ১২টি ফ্লাইটে ৪,৯৭৪ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছেন। সৌদি এয়ারলাইন্স: এই এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটের মাধ্যমে মোট ৪,৬৬৭ জন হজযাত্রী গন্তব্যে পৌঁছেছেন। ফ্লাই নাস এয়ারলাইন্স: ফ্লাই নাস-এর মোট ৮টি ফ্লাইটে ৩,২২৪ জন হজযাত্রী সৌদি আরব গমন করেছেন।
 
অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ৩২টি ফ্লাইটে সর্বমোট ১২,৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে বড় একটি অংশ এখনো গমনের অপেক্ষায় আছেন।
 
অবশিষ্ট হজযাত্রীর সংখ্যা: বর্তমানে আরও ৬৫,৩৯৫ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অপেক্ষায় রয়েছেন।
 
সৌদি আরব যাওয়ার মোট ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০টি, সৌদি এয়ারলাইনসের ৭৫টি এবং ফ্লাই নাস এয়ারলাইনসের ৩০টি। সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হবে ২১ মে।
 
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে ট্রাক খালে পড়ে প্রাণ গেল একই পরিবারের ১৪ জনের

1

যশোরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার করেছে পুলিশ

2

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসি

3

নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এখন টিসিবিমুখী নিরুপায় মধ্যবিত্ত

4

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

5

শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী

6

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোইকা কান

7

তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া সেনাবাহিনী

8

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

9

ছাত্রদল সভাপতি দুঃখপ্রকাশ করে যা বললেন

10

এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন লামিনে ইয়ামাল

11

১৯ জেলায় ঝড়ের হুঁশিয়ারি, সন্ধ্যার মধ্যেই ৬০ কিমি বেগে আঘাত

12

চোটের ধাক্কা রিয়াল মাদ্রিদে

13

৫ ফেব্রুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

14

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিকভাবে আকাশসীমা খুললো ইরান

15

টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর স্বর্ণ ও রুপার দামে হঠাৎ বড় দরপত

16

পিএসএল ফাইনালে খেলতে আবারও দেশ ছেড়েছেন নাহিদ রানা

17

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু

18

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

19

‘ফাঁস’হলো বিজয়-রাশমিকার বিয়ের কার্ড

20