NNTV
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়াকাটা সৈকতে যুব সদস্যদের পরিচ্ছন্নতা অভিযান

পর্যটন নগরী কুয়াকাটার সৈকত পরিষ্কার ও পরিবেশবান্ধব রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন যুব সদস্যরা। এডুকো বাংলাদেশ ও এনএসএস-এর সহযোগিতায় এমপাওয়ার প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযানে প্রায় ১৫০ জন যুব সদস্যের পাশাপাশি অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন। তারা সৈকতের বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে থাকা প্লাস্টিক, পলিথিনসহ নানা ধরনের বর্জ্য সংগ্রহ করেন।

আয়োজকরা জানান, পর্যটন এলাকার পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও নিয়মিত এমন কর্মসূচি চালু রাখা হবে। পাশাপাশি কুয়াকাটা পৌরসভা, স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে সৈকত পরিচ্ছন্ন রাখতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এমপাওয়ার প্রকল্পের ইয়ুথ সদস্য মুক্তি বলেন,কুয়াকাটা শুধু আমাদের নয়, এটি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এই সৈকত পরিষ্কার রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

পরিবেশ কর্মী জাকির হোসেন বলেন, ‘তরুণদের এই উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণের বিকল্প নেই। যুব সমাজকে সম্পৃক্ত করে এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।’

এডুকো বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ ও ডিজাস্টার ম্যানেজার কাজী আবদুল কাদির বলেন, পর্যটন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা জোরদার না হলে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। সরকার, পৌরসভা ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই পারে কুয়াকাটাকে পরিচ্ছন্ন রাখতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে আবারও তেলের দামে বড় পতন

1

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮

2

জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছে

3

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চিতাবাঘ আতঙ্কে স্থানীয়রা

4

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

5

শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন বিধিমালা, গণবিজ্ঞপ্তি জারি

6

শ্রীমঙ্গলে নাচ-গানে গারো সম্প্রদায়ের "ওয়ানগালা উৎসব"

7

স্বর্ণ ও রুপার দামে আবার ও পতন পুরো বিশ্ববাজারে

8

রাশিয়ার তেল অবকাঠামোয় আবারও হামলা করেছে ইউক্রেন

9

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট দুর্নীতির মামলায় গ্রেফতার

10

গুলশানে বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার উদ্বোধন

11

আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিল

12

ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকার পথে

13

কারিনার মৃত্যুর গুজবে কায়সার হামিদের ক্ষোভ প্রকাশ

14

"নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ইফ

15

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

16

মাতৃমৃত্যুর হার বাড়ছে যুক্তরাজ্যে, পরবির্তন আসছে স্বাস্থ্য স

17

যে ফর্মুলায় এগোচ্ছে যুক্তরাষ্ট্র

18

বার্সেলোনা পিছিয়ে পড়েও করলো দুর্দান্ত জয়

19

কাউরিয়া পাড়ায় একনলা বন্দুক, পাইপগান, ককটেল ও পুলিশের শটগানের

20