NNTV
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে যায়

আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য রহমত লাভের যেসব উপায় রেখেছেন তার মধ্যে সবচেয়ে সহজ  একটি হলো বেশি বেশি আল্লাহর জিকির ও দোয়া করা। তাই অনেক সময় অল্প কয়েকটি শব্দের একটি জিকিরও আল্লাহর কাছে এত প্রিয় হয় যে, এর মাধ্যমে বান্দার জন্য আল্লাহ রহমতের দরজা খুলে যায়।

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, একদিন আমরা নবীজির (সা.) সঙ্গে নামাজ আদায় করছিলাম। এ সময় একজন সাহাবি বললেন, اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلاً

উচ্চারণ : আল্লাহু আকবারু কাবিরা, ওয়ালহামদু লিল্লাহি কাছিরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা।

অর্থ : ‘আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মহান। সকল প্রশংসা আল্লাহর জন্য অগণিত প্রশংসা। আর সকাল-সন্ধ্যায় আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি।’

নামাজ শেষে মহানবী (সা.) জিজ্ঞাসা করলেন, ‘এই কথাগুলো কে বলেছে?’ সাহাবি নিজের পরিচয় দিলে তিনি বলেন, ‘আমি দেখেছি, এ কথাগুলোর কারণে তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে।’

এই হাদিস থেকে বোঝা যায়, আল্লাহর প্রশংসা, মহিমা ও পবিত্রতা বর্ণনা করা তাঁর কাছে অত্যন্ত প্রিয়। তাই শুধু বড় বড় আমলই নয়, আন্তরিকতা ও একনিষ্ঠতার সঙ্গে পাঠ করা ছোট ছোট জিকিরও আল্লাহর রহমত লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বেশি বেশি তাঁর জিকির করার তাওফিক দান করুন। আমিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১ জনের

1

ভূমিকম্পে বাড়ছে জনমনে শঙ্কা

2

ঈমান রক্ষায় ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

3

১২টি আদেশের মাধ্যমে ২৮ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করলো

4

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু

5

নকআউটের পূর্বেই আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

6

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরু

7

যেভাবে বিপিএলে টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

8

আবারও বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

9

নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

10

কাতারের দোহায় একাধিক বিস্ফোরণ

11

আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

12

সারাদেশে ৮৭ লাখ ৫০ হাজার প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন

13

১ ট্রিলিয়ন ডলারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল

14

টানা পাঁচ দিন হতে পারে বজ্রবৃষ্টি

15

জামায়াত জোটে কেন এনসিপি, জানালেন নাহিদ

16

মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে অর্ধগলিত লাশ

17

৫ ফেব্রুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

18

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

19

দেশের পথে নাহিদা বৃষ্টির মরদেহ

20