NNTV
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারালেন সিলেটের যুবক

ভারতে অনুপ্রবেশের পর খাসিয়াদের গুলিতে সিলেটের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উদ্দিন (২৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মিনহাজ উদ্দিনসহ কয়েকজন শুক্রবার রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। লাখাট স্টেশন এলাকায় যাওয়ার পর ভারতীয় খাসিয়ারা গুলি ছুঁড়ে। এতে মিনহাজ উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তার সহযোগীরা তাকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। হাসপাতালে নেয়ার পথে মিনহাজ মারা যান।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, ঘটনা শুনার সঙ্গে সঙ্গে আমরা তার বাড়িতে যাই। তখন পুলিশ ও বিজিবিকে খবর দেই।

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিজিবি ৪৮ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে অসৎ উদ্দেশ্যে মিনহাজ উদ্দিন গেলে খাসিয়ার হাতে গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশ সীমান্তে এনে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরল চিনির সন্ধান: ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন

1

মাঠেই প্রাণ হারালেন ফুটবলার মাইকেল এনেরামো

2

যে বিস্ময়কর স্থাপনা টিকে আছে ১৭শ' বছর ধরে

3

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১৪

4

আবারও মা হতে চলেছেন নাটালি, বললেন ‘অলৌকিক ঘটনা’

5

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮

6

রাজপালকে টিফিনের জমানো টাকা পাঠানো খুদে ভক্তদের অসন্তোষ

7

নারায়ণগঞ্জে খেলার মাঠে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

8

চট্টগ্রামের এক গ্রাম থেকেই তিন এমপি

9

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

10

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক

11

বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা

12

নরসিংদী থেকে উদ্ধার হয়েছে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র

13

বিএনপি'র প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে যুক্তরাষ্ট্রে সভ

14

তারেক রহমানের আহ্বান: ছাত্রদল ও ছাত্রশিবিরকে ঐক্যবদ্ধভাবে কা

15

বিপিএলে ওপেনিং ছেড়ে নতুন পজিশনে ব্যাটিং করছেন পারভেজ হোসেন ই

16

ট্রাম্প বললেন ইরানে নতুন নেতৃত্বর প্রয়োজন আছে

17

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’: প্রধান উপদেষ

18

আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের

19

নরসিংদীর রায়পুরায় বটতলী যুবসমাজের উদ্যোগে জমকালো ডে-নাইট ক্র

20