NNTV
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মূল্যস্ফীতি বাড়তে পারে যদি বাড়ে সরকারি চাকরিজীবীদের বেতন

জাতীয় বেতন কমিশন-  ১০০ থেকে সর্বোচ্চ প্রায় ১৪৭ শতাংশ পর্যন্ত  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন বাড়ানোর প্রস্তাব করেন।

ফলে সর্বনিম্নে থাকা ২০তম গ্রেডে মূল বেতন আট হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। তবে গ্রেড সংখ্যা অপরিবর্তিত থাকছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২১ সদস্যের জাতীয় বেতন কমিশন চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেছে। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতনকাঠামো কার্যকর হবে এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে এটি পুরোপুরি বাস্তবায়নের কথা বলা হয়েছে।

বেতন বৃদ্ধি সম্পর্কে পরিকল্পনা কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, বেতন বাড়ায় আমাদের তেমন লাভ হবে না। বেতন বাড়ানোর পরই দেখা যাবে বাজারে সব পণ্যের দাম দেড়-দুইগুণ বেড়ে গেছে। পণ্যের দাম কম থাকলে আমরা এই বেতন দিয়েই চলতে পারব। তাই বেতন বাড়ানোর চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বেশি জরুরি।

কমিশন সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে এ প্রস্তাব তৈরি করা হয়েছে। অনলাইনে পরিচালিত জরিপে দুই লাখ ৩৬ হাজারের বেশি অংশগ্রহণকারীর মতামতও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রস্তাবিত পে স্কেল কার্যকর হলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় এক লাখ কোটি টাকা। বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারীর বেতন-ভাতার জন্য চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ আছে প্রায় ৮৫ হাজার কোটি টাকা। নতুন কাঠামো বাস্তবায়িত হলে এই ব্যয় দ্বিগুণেরও বেশি বেড়ে যেতে পারে। কমিশনের প্রস্তাবে বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে যাতায়াত ভাতা ১১তম থেকে ২০তম গ্রেডের পরিবর্তে দশম থেকে ২০তম গ্রেড পর্যন্ত দেওয়ার প্রস্তাব রয়েছে।

বাড়িভাড়া ভাতা প্রথম থেকে দশম গ্রেডে তুলনামূলক কম এবং ১১তম থেকে ২০তম গ্রেডে তুলনামূলক বেশি রাখার কথা বলা হয়েছে।
পেনশনভোগীরাও পাচ্ছেন বড় সুবিধা। মাসে ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন প্রায় ১০০ শতাংশ, ২০ থেকে ৪০ হাজার টাকা পাওয়া ব্যক্তিদের ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ৭৫ বছরের বেশি বয়সী পেনশনধারীদের চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সীদের জন্য পাঁচ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান উদ্বেগ প্রকাশ করে বলেন, বড় পরিসরে বেতন বৃদ্ধি বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে। এক বছরের হিসাবে মূল্যস্ফীতি কমেছে বলা হলেও বাস্তবে পণ্যের দাম কমেনি; বরং দাম বাড়ার গতি কিছুটা কমেছে মাত্র। তাঁর মতে, এই প্রেক্ষাপটে বড় ধরনের বেতন বৃদ্ধি মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে। তিনি বাজার কাঠামোতে স্বচ্ছতা আনার পাশাপাশি চড়া মূল্যস্ফীতির সময়ে খাদ্য ভর্তুকি ও সুবিধাভোগীর আওতা বাড়ানোর ওপর জোর দেন।

দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের ব্যয়ের জন্য জনগণ ও অর্থনীতি প্রস্তুত কি না, তা যাচাই জরুরি। সরকারের রাজস্ব সক্ষমতা এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব বিশ্লেষণ না করে পে স্কেল বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তিনি মনে করেন।

আশ্বস্ত করার চেষ্টা করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বেতন বৃদ্ধির ফলে বাজারে বিরূপ প্রভাব পড়বে না। সরকার সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ নিচ্ছে। তবে তিনি স্বীকার করেছেন, পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন একটি আলাদা ও জটিল বিষয় এবং সাধারণত এটি পর্যালোচনায় তিন থেকে চার মাস সময় লাগে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, সংস্কারের মধ্য দিয়ে যাওয়া অর্থনীতি এখনো মজুরি বাড়ানোর মতো সক্ষমতায় পৌঁছায়নি। বিনিয়োগ ও কর্মসংস্থান না বাড়লে বড় ধরনের বেতন বৃদ্ধি টেকসই হবে না। বিনিয়োগের ঘাটতির কারণে অর্থনীতি মন্দার পূর্বমুহূর্তে রয়েছে, যেখানে মজুরি বৃদ্ধির সুফল পাওয়া কঠিন।

মিলিয়ে নতুন পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এলেও, বিপুল ব্যয় ও রাজস্ব ঘাটতির বাস্তবতায় এটি মূল্যস্ফীতি বাড়িয়ে সাধারণ মানুষের ওপর নতুন চাপ সৃষ্টি করবে কি না—এ প্রশ্নই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১

1

রাজধানীর ঢাকায় জামায়াতের ১৭ প্রার্থীর মধ্যে ১৩ জন কোটিপতি

2

নির্বাচনী প্রার্থীরা কী করতে পারে, কী করতে পারে না

3

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির

4

হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে মৃত্যুদণ্ড দাবি

5

আইপিএল ইস্যুতে বাংলাদেশ–ভারত অথর্নীতি সম্পর্কে নেতিবাচক প্

6

তারেক রহমানকে গুলশান কার্যালয়ে স্বাগত জানালেন যারা

7

তারেক রহমানের নামে জাল কার্ড ও শফিকুর রহমানের বিকৃত ভিডিও ছড়

8

মহাকাশে বাড়ছে 'ই-আবর্জনা

9

বাংলাদেশ নারী ক্রিকেটারদের প্রতিশোধের ম্যাচ

10

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

11

এলপি গ্যাসের দাম এখন ১৩০৬ টাকা

12

নারায়ণগঞ্জের জাকির খানের নিরাপত্তার জন্য জিডি করেছে তার মা

13

সুদানে নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম

14

তেল কিনতে এসে বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত

15

ক্রিকেট মাঠে ভারতকে হারালে সবচেয়ে বেশি তৃপ্তি পায় বাংলাদেশ:

16

আফগানিস্তানে পাকিস্তান করলো বিমান হামলা

17

নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডি রামা দুওয়াজির পরলো ভাড়া করা প

18

গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

19

প্রশংসায় ভাসছেন রাজগঞ্জ ডিগ্রি কলেজ সভাপতি মঈনুল ইসলাম মঈন

20