NNTV
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালতে রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, আনিস আলমগীর রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক বক্তব্য দিয়েছেন যা স্বাধীন সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। তবে শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া এই মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট ৪ জনকে আসামি করা হয়েছে। মামলার বাকী আসামিরা হলেন, মডেল মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।

গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি করেন, যা পরবর্তীতে মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলায়, রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতেকালে গাঁটে অসহ্য যন্ত্রণায় যেভাবে স্বস্তি পাওয়া যাবে

1

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০

2

সুদানে স্কুলে ড্রোন হামলা, শিশুসহ অন্তত অর্ধশত প্রাণহানি

3

ঈদের ছুটিতে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

4

ফোনের প্যাটার্ন-পিন ভুলে গেলে সহজভাবে উপায়ে আনলক করার উপায়

5

খামেনি হত্যায় ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানালেন রেজা পাহলভী

6

ট্রাম্প বিলিয়ন ডলার সহায়তা দেবেন বাণিজ্যযুদ্ধে ক্ষতিগ্রস্ত

7

রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে ২ শিশু নিহত

8

আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

9

সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ, ২১২ মামলায় মোট ২৩ লাখ টাকা জরি

10

ধূমপানমুক্ত কুড়িগ্রাম জেলার সব ভোটকেন্দ্র

11

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট,সাধারন মানুষের র্দুভোগ

12

স্পিকারের সাথে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

13

মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

14

ট্রাম্পের চাপের আশঙ্কায় রাশিয়ার তেল আমদানি কমাল ভারত

15

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

16

রাজধানীর কেরানীগঞ্জের ভবনে আগুনের ঘটনায় বিজিবি মোতায়েন

17

তেঁতুলিয়ায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

18

এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মাহবুবুর

19

উজ্জ্বল নক্ষত্র একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর ন

20