NNTV
প্রকাশ : Feb 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রখ‍্যাত সংগীত পরিচালক ও সুরকার শাহনেওয়াজ মারা গেছেন

বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ কানাডার মন্ট্রিয়লের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেললাইন বহে সমান্তরাল’,'জীবনানন্দ হয়ে, সংসারে আজো আমি’ ‘বন্ধুরে তোর মন পাইলাম না’ ‘এক নয়নে হয়না কান্দন’ সহ বহু কালজয়ী গানের স্রষ্টা ছিলেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার ছেলে ৭৮ বছর বয়সী মো. শাহনেওয়াজ বেশ কয়েকবছর ধরেই মন্ট্রিয়লে তার সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী সহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর এক ছেলে মহিউদ্দিন নেওয়াজ স্বাধীন বর্তমানে বাংলাদেশ বেতারে মিউজিশিয়ান হিসাবে কাজ করছেন। মন্ট্রিয়লের লাভাল মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য,  মো. শাহনেওয়াজ বাংলাদেশের প্রথম মিউজিশিয়ান যিনি বিটিভিতে মিউজিক ডিরেক্টর পদে ভূষিত হন। তাঁর সুরারোপিত গানের সংখ্যা ২ হাজারেরও বেশি। বাংলাদেশের প্রায় সব জনপ্রিয় শিল্পীরাই তার সুরে গান করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত অন্তত ১৭

1

ফখর জামান পড়েছেন শাস্তির কবলে

2

বড় পরিবর্তনের আভাস ভারতীয় ক্রিকেটে

3

নতুন ছবির প্রস্তুতিতে ২৫ কেজির বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি

4

দুবাইয়ে বুর্জ খলিফায় বজ্রপাতের ঘটনা

5

১৫০০ স্বাক্ষর দরকার তাসনিম জারার ।

6

গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট

7

পূবাইলে উল্টো পথের মাইক্রোবাস কেড়ে নিল মায়ের প্রাণ, আহত ২ শি

8

নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উদ্বোধন হয়েছে সেলাই প্রশিক্

9

বজ্রপাত থেকে বাঁচার জন্য যে দোয়া পড়বেন

10

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগে দায়ের করা শতাধিক মামলার প

11

আজ মাদুরোকে তোলা হবে নিউইয়র্কের ফেডারেল আদালতে

12

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

13

উত্তর কোরিয়ার সহায়তায় আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরিতে ইরান?

14

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি: বাংলাদেশের লাভ কী,

15

আজ দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে মেট্রো রেলের ঢাবি স্টেশন

16

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা পর্দায় উঠল

17

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জন আহত

18

আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বান্দরবানের পর্যটনকেন্দ্র

19

ফুটবল বিশ্বকাপ থেকে পিছিয়ে গেলেন ডাচ মিডফিল্ডার

20