NNTV
প্রকাশ : Feb 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসনাত আবদুল্লাহর ভোটকেন্দ্রের মতামত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ভোট দেওয়া শেষে বললেন ‘যত বেলা গড়াবে, ততই বিজয়ের দ্বারপ্রান্তে এগিয়ে যাবো আমরা।’

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।



ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে হাসনাত আবদুল্লাহ বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের খোঁজখবর নিচ্ছেন এবং এখন পর্যন্ত কোথাও টেকনিক্যাল কিংবা প্রক্রিয়াগত কোনো জটিলতার খবর তাঁর কাছে আসেনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে। ভোট শুরুর অনেক আগ থেকেই লাইনে দাঁড়িয়েছে। দেড় দশকের বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, যার কারণে মানুষের ভোট নিয়ে আগ্রহ দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের জেনারেশন জেড যারা আছে, এটা তাদের প্রথম ভোট। কারণ, তারা আগে ভোট দিতে পারেনি। আমার আসনের অন্তত ১ লাখ ৩০ হাজার ভোটারের প্রথম ভোট এই নির্বাচন।’

তিনি আর বলেন,‘আমরা চাই নির্বাচন হোক শঙ্কামুক্ত ও উৎসবমুখর। ভোট ভয়ের বিষয় নয়, এটি মানুষের সাংবিধানিক অধিকার। জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। দেবীদ্বারের মানুষের প্রতি আমার আহ্বান, যাকে ইচ্ছা তাঁকেই ভোট দিন। ভোটের কারণে যেন কোনো ব্যক্তিগত সম্পর্ক নষ্ট না হয়, সেটাই প্রত্যাশা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়া পাঠাচ্ছে গাজায় ৮ হাজার সেনা

1

জাপান সফরে গেলেন জামায়াত আমির

2

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যা

3

মশার কামড়ে ক্ষতিগ্রস্ত মানুষ চলছে ওষুধের কার্যকারিতা যাচাই

4

ইরান অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন চুক্তি করেছে : ডোনাল্ড ট্রা

5

কৃষক দলের উদ্যোগে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের আত

6

সোমালিল্যান্ডের স্বীকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন।

7

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতিতে পরিবর্তন

8

জেনে নিন প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা

9

আজ পিএসএলের ১১তম আসর শুরু

10

নির্বাচনী প্রচারণায় রাত ৮টার পর মাইক ব্যবহার না করার নির্দেশ

11

গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল আগামী ২৯ অক্টোবর পর্যন্ত

12

‘হাদিকে খুনের চেষ্টাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছ

13

যেসব ঘরোয়া ফেসপ্যাক ত্বক উজ্জ্বল করে

14

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটক উ

15

কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ ২ যুবক আটক

16

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

17

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতা নিহত

18

ড. ফাহমিদা খাতুন জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে

19

কৃষক কার্ডের জন্য বরাদ্দ থাকছে ১ হাজার কোটি টাকা

20