NNTV
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুজিবনগরে সাইবার মামলার পলাতক আসামি গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে সাইবার সুরক্ষা আইনের একটি মামলার পলাতক আসামি ওয়াসিম হালদারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের একটি দল কোমরপুর গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে সাইবার সুরক্ষা আইনের মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষায় অনলাইন জুয়া বা অন্য কোনো সাইবার অপরাধের তথ্য-প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে নতুন করে মামলা করা হবে।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, ওয়াসিম হালদার মুজিবনগর থানায় দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রদীপ কুমার সানা জানান, মুজিবনগর থানার সাইবার সুরক্ষা আইনের আদালতে বিচারাধীন মামলার পলাতক আসামি হিসেবে ওয়াসিম হালদারকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। সেখানে অনলাইন জুয়া বা অন্য কোনো সাইবার অপরাধের তথ্য-প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে নতুন করে সাইবার আইনে মামলা করা হবে। অন্যথায় তাকে পূর্বের মামলায় আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে মেট্রো রেলের ঢাবি স্টেশন

1

৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫৩

2

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

3

আবারও ভেনেজুয়েলা উপকূলে মার্কিন বিমান হামলায় নিহত ৫ জন

4

আগামী ২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

5

তেলের ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ সরকারের

6

ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান

7

মাত্র চার দিনে ১০০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

8

১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করলো নারায়ণগঞ্জ সিটি করপোর

9

ছাত্রদল সভাপতি দুঃখপ্রকাশ করে যা বললেন

10

তেহরান পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে:ট্রাম্প

11

মুসলিম যুব কল্যাণ পরিষদ বাংলাদেশের মতবিনিময় সভা: নতুন কেন্দ

12

আরও দু’টি তেলবাহী জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে

13

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮

14

১২ দলীয় জোট ডেকেছে জরুরি সংবাদ সম্মেলন

15

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

16

নামাজ মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কেন এত গুরুত্বপূর্ণ?

17

বিজয় দিবস উদযাপিত হয়েছে বার্সেলোনায়

18

চট্টগ্রামে বিদেশফেরত যুবকের মরদেহ উদ্ধার

19

জামায়াত প্রার্থীর নির্বাচনী কমিটির সভাপতিকে কুপিয়ে জখম

20